বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন

‘জয় বাংলা’ স্লোগানকে জাতীয় স্লোগান করার সিদ্ধান্ত

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : সোমবার, ২১ ফেব্রুয়ারি, ২০২২
  • ২৬৯ এই পর্যন্ত দেখেছেন

সচিবালয় প্রতিনিধি: স্বাধীনতা যুদ্ধের সময় যে স্লোগান কণ্ঠে নিয়ে প্রাণ বিসর্জন দিতে ঝাঁপিয়ে পড়ত বাংলার দামাল সন্তানরা সেই ‘জয় বাংলা’ স্লোগানকে জাতীয় স্লোগান করার সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভা। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে দ্রুত এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে। 

বৈঠক শেষে সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এসব তথ্য জানান। রোববার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়। 

গণভবন থেকে প্রধানমন্ত্রী এবং সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের মন্ত্রিসভা কক্ষ থেকে সংশ্লিষ্ট মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা ভার্চুয়ালি বৈঠকে যোগ দেন। 

বৈঠকে ‘ব্যাংক আমানত বিমা আইন’ সংশোধন করার উদ্দেশ্যে ‘ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান আমানত সুরক্ষা আইন’ এর খসড়া অনুমোদন দেওয়া হয়েছে। এ ছাড়া ‘বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল (সংশোধন) আইন-২০২১’-এর খসড়ার অনুমোদন দেওয়া হয়েছে। 

‘জয় বাংলা’ স্লোগান প্রসঙ্গে মন্ত্রিপরিষদ সচিব আনোয়ারুল ইসলাম জানান, উচ্চ আদালত থেকে রায়ের নির্দেশনা অনুযায়ী সরকার ‘জয় বাংলা’কে জাতীয় স্লোগান করার বিষয়ে মন্ত্রিসভায় আলোচনা হয়েছে। 

তিনি বলেন, প্রজ্ঞাপন দিয়ে জাতীয় স্লোগান হিসাবে ‘জ য়বাংলা’ আনুষ্ঠানিকভাবে প্রচার করা হবে। 

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, রাষ্ট্রীয় বা সরকারি অনুষ্ঠানের শেষে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে কর্মরত সাংবিধানিক পদধারীগণ, রাষ্ট্রের সব কর্মকর্তা-কর্মচারী ‘জয় বাংলা’ বলবেন। মাদ্রাসাসহ সব শিক্ষাপ্রতিষ্ঠানে ‘জয় বাংলা’ স্লোগান দিতে হবে। স্কুল-কলেজে অ্যাসেম্বলি বা এ ধরনের কোনো অনুষ্ঠানের পর সরকারি-বেসরকারি যারা থাকবেন ‘জয় বাংলা’ স্লোগান ব্যবহার করবেন। তবে ঠিক কবে ‘জয় বাংলা’র বিষয়ে প্রজ্ঞাপন জারি হবে তার নির্দিষ্ট কোনো তারিখ জানাননি তিনি।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102