রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন

শহীদ মিনারে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পক্ষে শ্রদ্ধা

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : সোমবার, ২১ ফেব্রুয়ারি, ২০২২
  • ১৮২ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: অমর একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়েছে।

রোববার দিবাগত রাত ১২.০১ মিনিটে বায়ান্নর মহান ভাষা শহীদদের স্মৃতির উদ্দেশ্যে প্রথমে রাষ্ট্রপতির পক্ষে এবং পরে প্রধানমন্ত্রীর পক্ষে শ্রদ্ধা নিবেদন করা হয়। 

রাষ্ট্রপ্রতির পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল এস এম সালাহউদ্দিন ইসলাম। প্রধানমন্ত্রীর পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল নকিব আহমদ চৌধুরী।

করোনা মহামারির কারণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী সশরীরে কেন্দ্রীয় শহীদ মিনারে উপস্থিতি হতে পারেননি।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102