সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন

এই সরকারের নিপীড়নে গণতান্ত্রিক-মৌলিক অধিকার ক্ষতবিক্ষত: মির্জা ফখরুল

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শনিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২২
  • ২৮০ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: বর্তমান সরকারের নির্যাতন-নিপীড়নে দেশের মানুষের গণতান্ত্রিক ও মৌলিক অধিকার এখন ক্ষতবিক্ষত বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দেশে আইনের শাসন না থাকায় ঘরে-বাইরে কারও ন্যূনতম নিরাপত্তা নেই বলেও দাবি করেন তিনি।

শনিবার (১৯ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, জনগণকে সঙ্গে নিয়ে বর্তমান আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে সোচ্চার বিএনপির নেতৃত্ব ধ্বংস করতেই অবৈধ মিডনাইট সরকার তাদের অনুগত আইনশৃঙ্খলা বাহিনী ও দলীয় সন্ত্রাসীদের দিয়ে বিএনপির যে কোনো শান্তিপূর্ণ কর্মসূচির ওপর নিষ্ঠুর, পৈশাচিক হামলা অব্যাহত রেখেছে।

তিনি বলেন, আজ ঝালকাঠি জেলার নলছিটি উপজেলা ও পৌর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে পুলিশ ও আওয়ামী সশস্ত্র সন্ত্রাসীরা যৌথভাবে হামলা চালিয়ে অনুষ্ঠান পণ্ড করেছে। বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট বিলকিস জাহান শিরিনসহ বিএনপি নেতাদের আহত করার ঘটনা এরই ধারাবাহিকতা।

বিএনপি মহাসচিব আরও বলেন, বিএনপিসহ বিরোধীদলের আন্দোলনকে স্তব্ধ করতে এবং বিরোধী নেতাকর্মীসহ সাধারণ নাগরিকের মনে ভীতি সঞ্চার করতেই ফ্যাসিবাদী কায়দায় ধারাবাহিকভাবে সরকারের জুলুম-নির্যাতন অব্যাহত রয়েছে।

তিনি বলেন, অতীতে যেমন কোনো স্বৈরশাসক বিরোধী নেতাকর্মীর ওপর জুলুম চালিয়ে ক্ষমতা কুক্ষিগত রাখতে সক্ষম হয়নি, বর্তমান শাসকগোষ্ঠীও গণতন্ত্রকামী মানুষকে নিরস্ত করতে পারবে না।

বিবৃতিতে মির্জা ফখরুল বলেন, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি সরকারের জুলুম, নির্যাতনকে পরোয়া না করে বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা জনগণকে সঙ্গে নিয়ে সরকারের বিরুদ্ধে সংগ্রামে আরও বেশি দৃঢ় সংকল্পবদ্ধ হবে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102