বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন

রাতের তাপমাত্রা আরো বাড়বে

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শনিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২২
  • ২৫৭ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: ফাল্গুনের পাঁচ দিন হয়ে গেলেও গ্রামাঞ্চলে এখনো লেপ গায়ে দিয়ে ঘুমাতে হচ্ছে। রাতে হালকা শীতের অনুভূতি আছে রাজধানীতেও। তবে আগামী ২৪ ঘণ্টায় রাতের তাপমাত্রা ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে বলে আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে।

আবহাওয়াবিদরা জাইনয়েছেন, তাপমাত্রা বেড়ে হালকা শীত শীত ভাবও কমে যেতে পারে আগামী কয়েকদিনে। তবে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। 

শনিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল শ্রীমঙ্গলে, ৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫ ডিগ্রি সেলসিয়াস। উত্তরাঞ্চলসহ দেশের বিভিন্ন অঞ্চলে এখনো তাপমাত্রা ১০ ডিগ্রির ঘরে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ।

দেশের বিভিন্ন স্থানে সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে কম আছে বলেও জানিয়েছেন আবহাওয়াবিদরা। রাতে শীত থাকলেও রাজধানীসহ বিভিন্ন স্থানে দিনের বেলা গরম লাগছে। এদিকে আগামী দু-তিনদিনের মধ্যে বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাসে বলা হয়েছে। 

আগামী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। ভোরের দিকে দেশের নদী অববাহিকার কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে হালকা কুয়াশা পড়তে পারে।

আজ ঢাকায় সূর্যাস্ত হবে ৫টা ৫৬ মিনিটে আর আগামীকাল সূর্য উঠবে ৬টা ২৯ মিনিটে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102