বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন

মৌলভীবাজারে ঈদ উল ফিতরের নামায পড়লেন মুসল্লীরা(ভিডিও সহ)

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ১৩ মে, ২০২১
  • ২৯৫ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার:সৌদি আরবের সাথে মিল রেখে ঈদ উল ফিতরের নামায পড়লেন জেলার শতাধিক পরিবারের মুসল্লী। নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণে মোনাজাত করা হয়।

বৃহস্পতিবার (১৩ মে) সকাল ৭টায় মৌলভীবাজার শহরের সার্কিট হাউস এলাকার আহমেদ শাবিস্তা নামক বাসার ছাদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। নামাযে বিভিন্ন এলাকা আগত নারী ও পুরুষ অংশ নেয়।নামাযে ইমামতি করেন আলহাজ্ব আব্দুল মাফিক চৌধুরী (পীর সাহেব উজান্ডি)। এছাড়া জেলার কুলাউড়া, বড়লেখা ও শ্রীমঙ্গলেও পৃথক পৃথক ঈদের নামায আদায় করার খবর পাওয়া গেছে।নামায শেষে দেশ ও জাতিসহ ফিলিস্তিনের মুসলমান এবং সর্বোপরি করোনা ভাইরাস থেকে সারা বিশ্ব মুক্ত হওয়ার জন্য মোনাজাত করা হয়।আলহাজ্ব আব্দুল মাফিক চৌধুরীর (পীর সাহেব উজান্ডি) অনুসারী হাফেয মাজেদুল হক সজীব জানান, দীর্ঘদিন ধরে তারা সৌদি আরবের সাথে মিল রেখেই এই নামায আদায় করছেন।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102