বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
হৃদয়ে শ্রীমঙ্গলের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠিত বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত প্রবাসীদের অর্থায়নে খাদ‍্য সামগ্রী ও ঈদ উপহার বিতরণ অনুষ্ঠিত বীর মুক্তিযোদ্ধা আবু সাঈদের দাফন রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হযরত শাহ জালাল (র.) মাজারে রাজনৈতিক শ্লোগানের নিন্দা ও প্রতিবাদ বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ ট্রলি সেবায় টাকা আদায়ে নিষেধাজ্ঞায় স্বেচ্ছাসেবকদের ক্ষোভে গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল সাউথ ওয়েষ্ট রিজিওনের ইফতার মাহফিল অনুষ্ঠিত সোয়ানসি মৌলভীবাজার এসোসিয়েশনের ইফতার পার্টি অনুষ্ঠিত যশোরে হোটেল থেকে ব্যবসায়ীর মৃতদেহ উদ্ধার

সৌদি আরবে এবার নারী ট্রেন চালক নিয়োগের বিজ্ঞাপন

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২২
  • ২৪০ এই পর্যন্ত দেখেছেন

শাহিন সৌদি আরব থেকে: ধীরে ধীরে রক্ষণশীলতার খোলস ছেড়ে বের হয়ে আসছে সৌদি আরব। গাড়ি চালানো থেকে শুরু করে ট্রেন চালানোও অনুমতি পেয়েছে সৌদি নারীরা। সম্প্রতি সৌদি আরবের একটি রেল কোম্পানি ৩০টি পদে নারী চালক নেওয়ার জন্য বিজ্ঞপ্তি দিয়েছে। ওই পদে দরখাস্ত করেছেন ২৮ হাজার সৌদি নারী! বিবিসি বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

বিবিসি জানায়, রক্ষণশীল মুসলিম দেশটিতে এই পদে নারীদের নিয়োগ দিতে এ ধরনের বিজ্ঞাপন এই প্রথম। 

নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ নারীরা এক বছরের প্রশিক্ষণ শেষে পবিত্র নগরী মক্কা ও মদিনায় উচ্চগতির ট্রেন চালানোর দায়িত্ব পাবেন বলে বিবিসি জানিয়েছে। 

কয়েক দশক ধরে সৌদি আরবে নারীদের কর্মক্ষেত্রে অংশগ্রহণের হার ছিল নগন্য। 

তবে সম্প্রতি বছরগুলোতে প্রিন্স সালমান অর্থনীতিকে তেল নির্ভরশীলতা থেকে সরিয়ে আনার জন্য নানা পদক্ষেপ নিচ্ছেন। তারই অংশ হিসেবে নারীদের কর্মক্ষেত্রে অংশগ্রহণ বাড়ানোর চেষ্টা করা হচ্ছে। 

তবে এই কারণে অবশ্য রক্ষণশীল দেশটিতে বেশকিছু সংস্কারও করতে হয়েছে। এসব সংস্কারের মধ্যে রয়েছে নারীদের গাড়ি চালানো ও এক একা ভ্রমণের অনুমতি দেওয়া। 

এসব সংস্কারের কারণেই গত পাঁচ বছরে সৌদি আরবে কর্মক্ষেত্রে নারীদের অংশগ্রহণ প্রায় দ্বিগুণ হয়েছে।  দেশটিতে এখন ৩৩ শতাংশ নারী ঘরের বাইরে বিভিন্ন ক্ষেত্রে অবদান রেখে চলেছেন। 

তবে বড় ধরনের সামাজিক সংস্কারের পরও সৌদি নারীদের বিয়ে, জেল ত্যাগ করতে বা নির্দিষ্ট স্বাস্থ্যসেবা পেতে এখনও একজন পুরুষ অভিভাবকের অনুমোদন নিতে হবে।

এ ব্যাপারে মানবাধিকার কর্মীরা জানান,  বিয়ে পরিবার, বিবাহবিচ্ছেদ এবং শিশুদের সংক্রান্ত সিদ্ধান্তের ক্ষেত্রে এখনো সৌদি নারীরা বৈষম্যের শিকার হচ্ছেন।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102