শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন

জাতির পিতা সব বিতর্কের ঊর্ধ্বে: জাতীয় পার্টি

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২২
  • ৩৮০ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: জাতির পিতা বঙ্গবন্ধুর ছবি সংবলিত ফেস্টুন ও দাওয়াত কার্ড ছিঁড়ে ফেলার মিথ্যে অভিযোগ’ তুলে রংপুর সিটি করপোরেশনের মেয়র মো. মোস্তাফিজার রহমান মোস্তফার বিরুদ্ধে একটি চক্র ঘৃণ্য চক্রান্ত শুরু করেছে মন্তব্য করে এর তীব্র প্রতিবাদ জানিয়েছে জাতীয় পার্টি।

জাতীয় পার্টির চেয়ারম্যান ও সংসদে বিরোধীদলীয় উপনেতা জিএম কাদের বৃহস্পতিবার এক বিবৃতিতে এ প্রতিবাদ জানিয়েছেন। প্রতিবাদলিপিতে জাতীয় পার্টি চেয়ারম্যান বলেন, জাতির পিতা সব বিতর্কের ঊর্ধ্বে। কিন্তু ‘আওয়ামী লীগ নামধারী সুবিধাবাদী চক্রটি’ রংপুরের মেয়রকে অন্যায়ভাবে ফাঁসাতে গিয়ে পক্ষান্তরে জাতির পিতাকেই অসম্মান করেছে।

জাতির পিতার ছবিকে হাতিয়ার বানিয়ে যারা নোংরা, ঘৃণ্য ষড়যন্ত্র এবং অপরাজনীতি শুরু করছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন জিএম কাদের।

প্রতিবাদলিপিতে জিএম কাদের আরও বলেন, আগামী রংপুর সিটি করপোরেশনের নির্বাচনকে সামনে রেখে ক্ষমতাসীন দলের একটি অংশ রংপুর সিটি করপোরেশনের নন্দিত মেয়র মো. মোস্তাফিজার রহমান মোস্তফাকে বিতর্কিত করতে ষড়যন্ত্র শুরু করেছে।

আধুনিক বাংলাদেশের রূপকার, সাবেক সফল রাষ্ট্রপতি পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের স্নেহধন্য মো. মোস্তাফিজার রহমান মোস্তফা রংপুরের মাটি ও মানুষের নেতা। তার বিরুদ্ধে ঘৃণ্য ষড়যন্ত্র কখনোই সফল হবে না।

রংপুরের লাখ লাখ মানুষ সব ষড়যন্ত্র নস্যাৎ করে দেবে। জাতির পিতার ছবিকে হাতিয়ার বানিয়ে যারা অপরাজনীতি শুরু করেছে তাদের বিরুদ্ধে আওয়ামী লীগের দলীয়ভাবেও ব্যবস্থা নেওয়া উচিত বলে মনে করেন জাতীয় পার্টি চেয়ারম্যান।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102