বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ডেঙ্গু-চিকনগুনিয়া প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও র‍্যালী অনুষ্ঠিত তেতুলিয়া ইউএনও এর বিরুদ্ধে ১৫ শতাংশ ঘুষ আদায়ের অভিযোগ কালুরঘাট সেতুর কাজ দ্রুত বাস্তবায়‌নে স্মারকলিপি প্রদান সুবিধাবঞ্চিত শিশুদের জন্য রিয়েলমির বিশেষ আয়োজন ‘ঈদের হাসি’ ল্যান্সনায়েক শহীদ গৌছ আলী মেমোরিয়াল ট্রাস্টের উদৌগে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে জমি দখলের চেষ্টায় অভিযোগ স্বাধীনতার মাসে যুদ্ধাপরাধীদের নামে শোক প্রস্তাবে সংসদ কলুষিত বঙ্গবন্ধুর জন্ম না হলে স্বাধীন দেশ পেতাম না —ড.একে আব্দুল মোমেন ডেঙ্গু প্রতিরোধে বিভিন্ন জনসচেতনতামূলক কর্মসূচি পালিত লায়ন্স ক্লাব চিটাগাং কর্ণফুলী এলিট এর উদ্যোগে ইফতার সামগ্রী ও ঈদ উপহার বিতরণ অনুষ্ঠিত

এখনো ইউক্রেনে রুশ হামলার শঙ্কায় বাইডেন

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বুধবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২২
  • ১৮৩ এই পর্যন্ত দেখেছেন

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনে রাশিয়ার হামলা হওয়ার সম্ভাবনা এখনও খুব প্রবল বলে আশঙ্কা প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় মঙ্গলবার হোয়াইট হাউস থেকে টেলিভিশনে দেয়া ভাষণে এ কথা বলেন তিনি। 

মার্কিন প্রেসিডেন্ট বলেন, ইউক্রেনে হামলা হলে রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করবে যুক্তরাষ্ট্র। আর তাতে যুক্তরাষ্ট্রে জ্বালানি সরবরাহ বাধাগ্রস্ত হয়ে মার্কিন অর্থনীতিতে প্রভাব পড়বে। এতে সাধারণ মার্কিন জনগণ ভুক্তভোগী হলেও তারা তা মেনে নেবে বলে দাবি করেন বাইডেন।

 তিনি বলেন, মার্কিন জনগণ জানে যে এমনি এমনি গণতন্ত্র ও স্বাধীনতার সুরক্ষা নিশ্চিত করা যায় না।

এর আগে মার্কিন গোয়েন্দারা আভাস দিয়েছিলেন, বুধবার ইউক্রেনে হামলা চালাতে পারে রাশিয়া। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দিনটিকে ‘ঐক্যের দিন’হিসেবে ঘোষণা করেছেন। এদিন দেশের নাগরিকদের দেশের পতাকা ওড়ানো এবং লাল ও নীল রঙের (ইউক্রেনের জাতীয় রং) রিবন পরার জন্য আহ্বান জানিয়েছেন।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102