বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন

রানীশংকৈল থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : সোমবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২২
  • ২৪৯ এই পর্যন্ত দেখেছেন

ঠাকুরগাঁও সংবাদদাতাঃ ঠাকুরগাঁও জেলার রানীশংকৈল থানায় ওপেন হাউজ ডে পালিত হয়েছে।রানীশংকৈল থানার অফিসার্স ইনর্চাজ এসএম জাহিদ ইকবালের সভাপতিত্বে ১৩ ফেব্রুয়ারি বিকেলে থানা প্রাঙ্গনে ওপেন হাউজ ডে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এ তে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন পুলিশ সুপার জাহাঙ্গীর হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্হিত  ছিলেন উপজেলা চেয়ারম‍্যান শাহরিয়ার আজম মুন্না,আওয়ামীলীগ সভাপতি ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ সইদুল হক পৌর মেয়র আলহাজ্ব মোস্তাফিজুর রহমান,আওয়ামীলীগ সাধারণ সম্পাদক তাজউদ্দীন, কমিনিটি পুলিশং সভাপতি ও আওয়ামীলীগ যুগ্ন সম্পাদক আহম্মেদ হোসেন বিপ্লব, পুলিশং কমিটির সাধারণ সম্পাদক ও পৌর আওয়ামীলীগ সভাপতি জাহাঙ্গীর আলম সরকার,প্রেস ক্লাব সভাপতি ফারুক আহম্মেদ সরকার, সহকারী শিক্ষা অফিসার রবিউল ইসলাম সবুজ এবং রানীশংকৈলের বিভিন্ন ইউনিয়ন এর চেয়ারম‍্যান গন,পৌরসভার বিভিন্ন কাউন্সিলর গন, সামাজিক সাংস্কৃতিক  নেতৃবৃন্দ সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদ কর্মীবৃন্দ।

ওপেন হাউজ ডে তে মাদক দ্রব‍্যের ব‍্যবহার এবং ক্রয় বিক্রয় প্রতিরোধ বিষয়, চুরি ছিনতাই জুয়া সহ নানা অপ্রতিকর ও সামাজিক অবক্ষয় প্রতিরোধ বিষয়ে খোলামেলা আলোচকরা আলোচনা করেন।পরে প্রধান অতিথি খোলামেলা ভাবে সকলের প্রশ্নের উত্তর ও বিভিন্ন পরামর্শ ও দিক নির্দেশনা দেন।পরে শীতার্থদের মাঝে শীত বস্ত্র বিতরন করা হয়।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102