মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বীর মুক্তিযোদ্ধা আবু সাঈদের দাফন রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হযরত শাহ জালাল (র.) মাজারে রাজনৈতিক শ্লোগানের নিন্দা ও প্রতিবাদ বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ ট্রলি সেবায় টাকা আদায়ে নিষেধাজ্ঞায় স্বেচ্ছাসেবকদের ক্ষোভে গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল সাউথ ওয়েষ্ট রিজিওনের ইফতার মাহফিল অনুষ্ঠিত সোয়ানসি মৌলভীবাজার এসোসিয়েশনের ইফতার পার্টি অনুষ্ঠিত যশোরে হোটেল থেকে ব্যবসায়ীর মৃতদেহ উদ্ধার সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার তেতুলিয়ায় আমের মুকুলের ঘ্রাণে মধুমাসের আগমনী বার্তা নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ও বাংলা ট্র্যাভেলসের ইফতার মাহফিল অনুষ্ঠিত

সব নাম প্রকাশের অনুরোধ বিশিষ্টজনদের

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শনিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২২
  • ১৮২ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: নতুন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও অন্যান্য নির্বাচন কমিশনার (ইসি) নিয়োগের জন্য সার্চ (অনুসন্ধান) কমিটির কাছে যেসব নাম এসেছে, সেগুলো প্রকাশ করার অনুরোধ করেছেন বিশিষ্টজনেরা। পাশাপাশি সার্চ কমিটি নতুন সিইসি ও নির্বাচন কমিশনার হিসেবে যাদের নাম রাষ্ট্রপতির কাছে প্রস্তাব করবে, তাদের নামও গণমাধ্যমে প্রকাশ করতে বলেছেন বিশিষ্টজনেরা। সার্চ কমিটির পক্ষ থেকে নাম প্রকাশের বিষয়ে আশ্বস্ত করা হয়েছে তাদের।

শনিবার সুপ্রিম কোর্টের কনফারেন্স লাউঞ্জে বিশিষ্টজনদের সঙ্গে দুই দফা বৈঠক করেছে সার্চ কমিটি। আগামীকাল (রোববার) বিশিষ্টজন ও পেশাজীবীদের সঙ্গে বৈঠক করবে সার্চ কমিটি। ইতোমধ্যে ৬০ জনের বেশি বিশিষ্ট নাগরিক ও পেশাজীবীকে আমন্ত্রণ জানানো হয়েছে। 

আজ (শনিবার) প্রথম দফার বৈঠক হয় বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত। এরপর দ্বিতীয় দফায় বৈঠক শুরু হয়। বৈঠক শেষে কয়েকজন বিশিষ্টজন কথা বলেন গণমাধ্যমের সঙ্গে।

প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগে সম্প্রতি আইন পাশ করেছে জাতীয় সংসদ। আইনে বর্ণিত যোগ্যতা অনুযায়ী ব্যক্তিদের দিয়ে নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতির নির্দেশনায় গত ৫ ফেব্রুয়ারি অনুসন্ধান (সার্চ) কমিটি গঠন হয়েছে। কমিটির সভাপতির দায়িত্ব পেয়েছেন আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি ওবায়দুল হাসান। ছয় সদস্যের এ কমিটি ইতোমধ্যে দুদফা বৈঠক করেছে।

তারই ধারাবাহিকতায় সার্চ কমিটি আজ (১২ ফেব্রুয়ারি) বিশিষ্টজনদের সঙ্গে দুদফা বৈঠক করল। তৃতীয় দফা বৈঠক হবে রোববার। আইন অনুযায়ী সার্চ কমিটির হাতে ১৫ কার্যদিবস সময় আছে। এ হিসাবে ২৭ ফেব্রুয়ারির মধ্যে নাম প্রস্তাবের সময় আছে। তবে এর আগেই সব প্রক্রিয়া শেষ করে রাষ্ট্রপতির কাছে নাম প্রস্তাব করা সম্ভব হবে বলে জানিয়েছেন কমিটি সংশ্লিষ্টরা।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102