শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন

যশোরে সড়ক দূর্ঘটনায় আহত এক

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শুক্রবার, ১১ ফেব্রুয়ারি, ২০২২
  • ২৩৭ এই পর্যন্ত দেখেছেন

যশোর সংবাদদাতাঃ যশোরে সড়ক দূর্ঘটনায় একজন আহত হয়েছেন যশোর-বেনাপোল রোডে জাকিব হোসেন (১৯) নামের এক ট্রাকের হেলপার দুর্ঘটনা কবলিত হন।

পুলিশ ও স্থানীয়রা জানান যশোর-বেনাপোল রোডের বালিখোলা এলাকায় সাইড রাস্তা থেকে এক মোটরসাইকেল চালক আচমকা সড়কে চলে আসলে তাকে সাইড দিতে গিয়ে দুটি ট্রাকের মধ্যে সামনাসামনি সংঘর্ষ হয়। এতে জাকিব নামে এক হেলপার গুরুতর আহত হন। এসময় স্থানীয়দের সহযোগীতায় তাকে উদ্ধার করে গুরুতর অবস্থায় ঝিকরগাছা উপজেলা স্ব্যাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়। আহত জাকিব ঝিকরগাছা কাওলিয়া রাজাপুরের মশিয়ার রহমানের ছেলে।

যশোর জরুরী বিভাগের চিকিৎসক মুরসালীনুর রহমান বলেন, সড়ক দূর্ঘটনায় জাকিব নামে একজনকে ভর্তি করে সার্জারী ওয়ার্ডে পাঠানো হয়েছে। তার দুই পায়ের হাড় ভেঙ্গে গেছে, অবস্থা গুরুতর।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102