মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
নিষিদ্ধ হওয়ার মুখে পড়া আওয়ামী লীগ কীভাবে ফিরবে? হাই ভোল্টেজ তারে বিদ্যুতায়িত হয়ে মেকানিকের মর্মান্তিক মৃত্যু সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশনের উদ্যোগে কৃতী শিক্ষার্থী সম্মাননা অনু‌ষ্ঠিত যানজট নিরসনে ফুটপাাত দখলমুক্ত অভিযান অনুষ্ঠিত দৈনিক আজাদ বাণী পত্রিকার ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত ডেপুটি মেয়র মুজিবুর রহমান ঝুনু’র মৃত‍্যুতে শোক প্রকাশ বঙ্গবন্ধুর আদর্শ ও শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের কর্মী হিসেবে আমৃত্যু কাজ করার প্রত্যয় মানব পাচার করে কোটিপতি রাখাল আজিজ বাংলাবান্ধা দিয়ে ফিরছে নিহত বাংলাদেশির মৃতদেহ কিডনি রোগে আক্রান্ত সাংবাদিক সাজ্জাদের চিকিৎসার জন্য সাহায্য কামনা

প্রেমের বিয়ে করে জীবনে একবার ভুল করেছি: সারিকা

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ১০ ফেব্রুয়ারি, ২০২২
  • ২৬৩ এই পর্যন্ত দেখেছেন

বিনোদন ডেস্ক: নাটকের জনপ্রিয় মুখ ও মডেল সারিকা সাবরিন ফের বিয়ে করেছেন। ২ ফেব্রুয়ারি বি আহমেদ রুহীর সঙ্গে বিয়েবন্ধনে আবদ্ধ হন এই নায়িকা। 

রুহী পেশায় একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ার। সঙ্গীতমনাও তিনি। দৃক ব্যান্ডের গিটারিস্ট, গীতিকবি ও সংগীত পরিচালক রুহী। 

এটি সারিকার দ্বিতীয় বিয়ে। প্রথমটি ছিল এ অভিনেত্রীর প্রেমের বিয়ে।

সাত বছর চুটিয়ে প্রেম করে ২০১৪ সালের ১২ আগস্ট পুরান ঢাকার লক্ষ্মীবাজারের বাসিন্দা মাহিম করিমকে বিয়ে করেছিলেন সারিকা। সেই ঘরে একটি মেয়েও আছে তার। কিন্তু ২ বছরের মাথায় সারিকার সেই সংসার ভেঙে যায়। 

পাঁচ বছর পর কেন আবার সংসারি হলেন এবং এ বিয়েও প্রেমের কিনা – এসব প্রশ্নে সারিকা জানালেন, পরিবারের পছন্দের পাত্রকে বিয়ে করেছেন তিনি। ডিভোর্সের পর আর কোনো প্রেমই করেননি। কারণ প্রেমের বিয়ে করে জীবনে ভুল করেছিলেন। 

এক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এমনটাই জানালেন ‘ক্যামেলিয়া’ খ্যাত তারকা।

সারিকা সাবরিন বলেন, ‘এটা পুরোপুরিই অ্যারেঞ্জ ম্যারেজ। দুই পরিবার মিলে বিয়ের সিদ্ধান্ত চূড়ান্ত করেছে। পারিবারিকভাবে যেভাবে সিভি দেখে, মা–বাবা যেভাবে পাত্রপাত্রী পছন্দ করেন—আমার এই বিয়ের ক্ষেত্রেও তেমনটাই ঘটেছে।’

পাঁচ বছর ধরে একা থাকার পরও অ্যারেঞ্জ ম্যারেজই কেন প্রশ্নে এ অভিনেত্রী বলেন, ‘প্রেমের বিয়ে করে জীবনে একবার ভুল করেছি। তাই বিয়ের ব্যাপারটা পরিবারের ওপরই ছেড়ে দিয়েছিলাম। এবার বলেছি, আমি কোনো ছেলে দেখব না। কাউকে পছন্দ করব না। প্রেমও করতে পারব না। তোমরা যদি চাও, বিয়ে করব।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102