রবিবার, ২৮ জুন ২০২৬, ০৮:২০ অপরাহ্ন
শিরোনাম :
কারি শিল্প রক্ষায় পাঁচ দফা দাবি উত্থাপন শাহজালাল মাজারের আর্থিক ব্যবস্থাপনায় বাণিজ্য মন্ত্রীর নেতৃত্বে কমিটি গঠিত বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত গৎবাঁধা পদ্ধতিতে প্রকল্প চালানো যাবে না- ব্যারিস্টার মীর হেলাল এমপি ফের শালবাহান ইউপির দায়িত্বে আশরাফুল ইসলাম সালন্দর ইসলামিয়া কামিল মাদ্রাসায় বৃক্ষরোপণ কর্মসূচী অনুষ্ঠিত সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত জনগণের সমর্থনে আওয়ামী লীগ শীঘ্রই শক্তিশালী হয়ে ফিরবে—-শেখ হাসিনা শ্রীমঙ্গলে অবৈধভাবে উত্তোলিত বালু নিলামে বিক্রি রাষ্ট্রীয় সম্মাননায় বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মেরাজুল হোসেন এর দাফন সম্পন্ন

সৌদির রিয়াদে সফল ব্যবসায়ী প্রবাসী বান্ধব সিলেটের কাপ্তান হোসেন

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বুধবার, ৯ ফেব্রুয়ারি, ২০২২
  • ৪২১ এই পর্যন্ত দেখেছেন

শাহিন আহমদ, সৌদি থেকে: দেশে শুধু রেমিটেন্স প্রেরণ নয় সফল বিনিয়োগকারী হিসেবে আমাদের পরিচিতি ও অবস্থান শক্তিশালী করতে হবে । মোঃ কাপ্তান হোসেন সৌদি আরব তথা মধ্যপ্রাচ্যের প্রবাসী বাংলাদেশীদের কাছে একজন পরিচিত মুখ । সফল ব্যবসায়ী ও সামাজিক ব্যক্তিত্ব । মোঃ কাপ্তান হোসেন সবসময় চ্যালেঞ্জ নিতে ভালবাসেন । বিশ্বাস করেন পরিশ্রমে । শ্রম ও অধ্যবসায় তাকে এনে দিয়েছে অনেক সাফল্য।

চলার পথে নানা প্রতিবন্ধকতা মোকাবেলার অদম্য সাহস ও আত্মবিশ্বাসই তাকে নিয়ে এসেছে আজকের এই অবস্থানে । সিলেট দক্ষিন সুরমা চানপুর গ্রামে জন্মগ্রহন করা এই কৃতি সন্তান মোঃ কাপ্তান হোসেন । মোঃ কাপ্তান হোসেন দেশে-বিদেশে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের সাথে জড়িত । তিনির নিজেস্ব স্বনামধন্য একটি কোম্পানী রয়েছে কাপ্তান গ্রুপ, তিনি এই কোম্পানীর মালিক । মোঃ কাপ্তান হোসেন দীর্ঘদিন সৌদি আরবের রিয়াদে বসবাস করে আসছেন ।

নিজের প্রচেষ্টায় প্রবাসের মাটিতে গড়ে তুলেছেন বিশাল ব্যবসা প্রতিষ্ঠান । তার ব্যবসার সঞ্চয় থেকে কিছু অর্থ অকাতরে বিলিয়ে দিচ্ছেন প্রতিনিয়ত মানুষের কল্যাণে । রিয়াদে যে কোন বাংলাদেশী সমস্যায় পড়লে সাহায্যের হাত বাড়িয়ে দেন সবার প্রিয় কাপ্তান ভাই । বর্তমানে দেশে প্রচন্ড শীত এই শীত মৌসুমে বৃহত্তর সিলেটে বিভিন্ন উপজেলার গরিব অসহায়দের শীতবশ্র নিজের তহবিল থেকে প্রদান করেন । সৌদি আরবে প্রবাসীদের দানশীলতার জন্য প্রবাসীদের কাছ থেকে দানবীর খেতাব পেয়েছেন তিনি । সৌদি আরবে দল মত নির্বিশেষে সকল প্রবাসী বাংলাদেশীদের কাছে সমান শ্রদ্ধার পাত্র কাপ্তান ভাই ।

করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে গোটা বিশ্বেই যখন অর্থনৈতিক মন্দা চলছে। সেইখানে বাদ পড়েনি সৌদি আরবও, ফলে চলছিল দিনের পর দিন লকডাউন, বাংলাদেশী প্রবাসীরা দিশেহারা হয়ে পড়ছিল, ছিল না ঘরে খাবার, কর্মহীন হয়ে পড়া প্রবাসীদের ছিল না চিকিৎসা করার ক্ষমতা । মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য এই স্লোগানকে সামনে রেখে তখন কর্মহীন প্রবাসীদের পাশে দাড়িয়েছিলেন মোঃ কাপ্তান হোসেন । কর্মহীন সকল প্রবাসীদের পাশে দাঁড়িয়ে সহযোগীতার হাত বাড়িয়ে দিয়েছিলেন তিনি । ফলে অসহায় প্রবাসীদের কষ্ট কিছুটা হলেও লাঘব হয় । রিয়াদ ও দাম্মাম অসহায় মানুষের বন্ধু মোঃ কাপ্তান হোসেন, প্রবাসীদের উপকারী বলে প্রবাসীরা প্রবাসী বান্ধব বলে ডাকেন থাকে ।

শুধু প্রবাসে নয় দেশের অসহায় মানুষের কথা চিন্তা করে তিনি সবসময়ই সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে যাচ্ছেন। মোঃ কাপ্তান হোসেনের জীবনের উদ্দেশ্য হলো মানুষের সেবা করা এবং গরীব ও অসহায় মানুষের জন্য নিজেকে বিলিয়ে দেওয়া। এই ছাড়াও তিনি দেশে বিভিন্ন মসজিদ, মাদ্রাসা সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নগদ অর্থ সহায়তা সহ বিভিন্ন ধরনের সাহায্য সহযোগিতা করে যাচ্ছেন।

মোঃ কাপ্তান হোসেন দেশে ও প্রবাসে বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে জড়িত রয়েছেন , জালালাবাদ এসোসিয়েশন সৌদি আরবের সভাপতি ,বাংলাদেশ গ্রীন ক্রিসেন্ট সোসাইটি সভাপতি , সিলেট উইমেন্স মেডিকেল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা পরিচালক , কিংডম পার্টি সেন্টারের সত্ত্বাধিকারী , কাপ্তান হোসেন সমাজ কল্যান ট্রাস্টের চেয়ারম্যান , সিলেট ফাউন্ডেশন বাংলাদেশ প্রধান উপদেষ্টা , সিলেট চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের প্রধান উপদেস্টা ।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102