বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন

বাড়তে পারে রাত ও দিনের তাপমাত্রা

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ৮ ফেব্রুয়ারি, ২০২২
  • ৩৩৯ এই পর্যন্ত দেখেছেন

ইউকেবিডি ডেস্ক: আবহাওয়া অফিস জানিয়েছে,আজ সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। দেশের বিভিন্ন জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া শৈত্য প্রবাহ প্রশমিত হতে পারে।আবহাওয়া অফিস জানায়, দিনাজপুর, নীলফামারি, কুড়িগাম, রাজশাহী, পাবনা, মৌলভীবাজার জেলাগুলো ও সীতাকুন্ডু উপজেলার ওপর দিয়ে মৃদু শৈত্য প্রবাহ বয়ে যাচ্ছে এবং তা প্রশমিত হতে পারে।

সীতাকুন্ডে আজ সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। তাপমাত্রা কম থাকায় সেখানে তীব্র শীত পড়েছে।

মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রা ঢাকায় ১২ দশমিক ২, ময়মনসিংহে ১১ দশমিক ৪, চট্টগ্রামে ১৩ দশমিক ৫, সিলেটে ১২ দশমিক ৪, রাজশাহী ৯ দশমিক ৪, রংপুরে ১০ দশমিক ৮, খুলনায় ১৩ দমমিক ০ এবং বরিশালে ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের উত্তর-পশ্চিমাঞ্চল ও নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনেনের কুয়াশা পড়তে পারে। পরবর্তী তিন দিনে বৃষ্টিপাত হতে পারে।
পূর্বাভাসে আরও বলা হয়, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বাড়তি অংশ পশ্চিমবঙ্গ এবং কাছাকাছি এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

আজ সকাল থেকে ঢাকায় উত্তর অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘন্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হচ্ছে। সকালে ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯৫ শতাংশ।

আজ মঙ্গলবার ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ৪৯ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৬টা ৩৫ মিনিটে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102