রবিবার, ২৮ জুন ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন
শিরোনাম :
কারি শিল্প রক্ষায় পাঁচ দফা দাবি উত্থাপন শাহজালাল মাজারের আর্থিক ব্যবস্থাপনায় বাণিজ্য মন্ত্রীর নেতৃত্বে কমিটি গঠিত বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত গৎবাঁধা পদ্ধতিতে প্রকল্প চালানো যাবে না- ব্যারিস্টার মীর হেলাল এমপি ফের শালবাহান ইউপির দায়িত্বে আশরাফুল ইসলাম সালন্দর ইসলামিয়া কামিল মাদ্রাসায় বৃক্ষরোপণ কর্মসূচী অনুষ্ঠিত সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত জনগণের সমর্থনে আওয়ামী লীগ শীঘ্রই শক্তিশালী হয়ে ফিরবে—-শেখ হাসিনা শ্রীমঙ্গলে অবৈধভাবে উত্তোলিত বালু নিলামে বিক্রি রাষ্ট্রীয় সম্মাননায় বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মেরাজুল হোসেন এর দাফন সম্পন্ন

যুক্তরাজ্যে দীর্ঘ সময় রাজত্ব করেছেন যারা

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ৮ ফেব্রুয়ারি, ২০২২
  • ২৫৮ এই পর্যন্ত দেখেছেন

যুক্তরাজ্য অফিস: ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ রাজসিংহাসনে আরোহণের ৭০তম বার্ষিকী পালন করেছেন এ বছরের ৬ ফেব্রুয়ারি। এতো দীর্ঘ সময় শাসন ক্ষমতায় থাকা ব্রিটেনের সাংবিধানিক ইতিহাসে অভূতপূর্ব। কারণ, মাত্র তিনজন রাজসিংহাসনে ৭০ বছরের বেশি থাকার সৌভাগ্যের অধিকারী হয়েছেন।

বাবা রাজা ষষ্ঠ জর্জ দ্বিতীয় বিশ্বযুদ্ধের কয়েক বছর পরই মারা গেলে রানির মুকুট ওঠে এলিজাবেথের মাথায়। বাবার মৃত্যুর পর ১৯৫২ সালে ২৫ বছর বয়সী রাজকুমারী এলিজাবেথ রাজসিংহাসনে বসেন। এলিজাবেথের ক্ষমতা গ্রহণের সময়ও ইংল্যান্ড বয়ে বেড়াচ্ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের ক্ষতচিহ্ন। 

সে সময় ব্রিটেনের প্রধানমন্ত্রী ছিল উইনস্টন চার্চিল। ৭০ বছরের শাসনামলে ১৪ জনকে প্রধানমন্ত্রীর চেয়ারে দেখেছেন এলিজাবেথ। দীর্ঘ এই সময়ে ব্রিটিশ সাম্রাজ্যকে কমনওয়েলথে পরিণত হওয়া ও বিশ্বজুড়ে ব্রিটিশ উপনিবেশের পতনের ঘটনার সাক্ষী হয়েছেন তিনি। 

এলিজাবেথই প্রথম রানি  যিনি এতো ব্রিটেনের রাজসিংহাসন আলোকিত করে আছেন। রানি এলিজাবেথের মতো এতো দীর্ঘ সময় না হলেও আরও তার তিন পূর্বসূরি দীর্ঘদিন সিংহাসনে আসীন ছিলেন।

রানি ভিক্টোরিয়া (১৮৩৭-১৯০১)
আঠারো শতকে ব্রিটিশ সাম্রাজ্যের চরম উৎকর্ষের সময় সিংহাসনে ছিলেন রানি ভিক্টোরিয়া। তার সময় ব্রিটিশরা একের পর বাড়িয়ে চলেছিলেন সাম্রাজ্যের পরিধি। তিনি শাসন করেছিলেন ৬৩ বছর ২১৬দিন। 

রাজা তৃতীয় জর্জ (১৭৬০-১৮২০)
রাজা তৃতীয় জর্জের শাসনামল এই উপমহাদেশের জন্য গুরুত্বপূর্ণ। ওই সময়ই ব্রিটিশদের কাছে পলাশীর প্রান্তরে অন্তমিত হয়েছিল বাংলার স্বাধীনতার সূর্িয।  তিনি শাসন ক্ষমতায় ছিলেন। ৫৯ বছর ৯৬ দিন।

রাজা তৃতীয় হেনরি (১২১৬-১২৭২)
মাত্র ৯ বছর বয়সে সিংহাসনে আরোহণ করেছিলেন রাজা তৃতীয় হেনরি। তাই দীর্ঘ সময় রাজ্য শাসন করা তার জন্য সহজ হয়। তিনি ক্ষমতায় ছিলেন। ৫৬ বছর ২৯ দিন।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102