সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন

আরেকটি হুদা কমিশন করার জন্যই সার্চ কমিটি কাজ করছে: ফখরুল

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : সোমবার, ৭ ফেব্রুয়ারি, ২০২২
  • ২২৬ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: আওয়ামী লীগকে ক্ষমতায় রাখতে আরেকটি ‘হুদা কমিশন’ করার জন্যই সার্চ কমিটি কাজ করছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

সোমবার সকালে রাজধানীর পান্থপথের বিআরবি হাসপাতালে চিকিৎসাধীন নাটোরের গুরুদাসপুর উপজেলা সভাপতি আব্দুল আজিজ দেখতে এসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল এসব কথা বলেন।

তিনি বলেন, সার্চ কমিটি আওয়ামী লীগের হয়ে কাজ করছে।  এ কমিটি নিয়ে কোনো আগ্রহ বা প্রত্যাশাও নেই। 

তিনি আরও বলেন, প্রধান নির্বাচন কমিশনার ও কমিশনার নিয়োগে গঠিত সার্চ কমিটিকে কোনো নাম বিএনপির পক্ষ থেকে প্রস্তাব করা হবে না।

সার্চ কমিটিতে যারা রয়েছেন, তারা সবাই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত রয়েছেন দাবি করে মির্জা ফখরুল বলেন, সার্চ কমিটি লোক দেখানো, এতে কোনো নাম প্রস্তাব করবে না বিএনপি। আওয়ামী লীগ সরকারের অধীনে কোনো নির্বাচনও জনগণ হতে দেবে না। নিরপেক্ষ সরকারের অধীনেই নির্বাচন দিতে হবে।

বিএনপির সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু, বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খানসহ নাটোর বিএনপি নেতারা এ সময় উপস্থিত ছিলেন।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102