শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন

উন্নত সেবা প্রদানের প্রত্যয়ে সুনামগঞ্জে জনতা চক্ষু হাসপাতালের যাত্রা শুরু

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শনিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২২
  • ২৩০ এই পর্যন্ত দেখেছেন

শ‌হিদুল ইসলামঃ অবহেলিত সুনামগঞ্জ জেলাবাসীর চক্ষু চিকিৎসা সেবায় উন্নত প্রযুক্তির সমন্বয়ে চালু হলো জনতা চক্ষু হাসপাতাল।

৪ ফেব্রুয়ারি (শুক্রবার) সুনামগঞ্জ পৌর এলাকার মল্লিকপুরে চক্ষু সেবার আধুনিক উপকরনাদি নিয়ে জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে জনতা চক্ষু হাসপাতাল যাত্রা শুরু করলো।

জনতা চক্ষু হাসপাতাল এর চেয়ারম্যান মো:এনামুল হক এনাম এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এমপি।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন এমপি, জেলা প্রশাসক মো: জাহাঙ্গীর হোসেন, জেলা পরিষদ চেয়ারম্যান নুরুল হুদা মুকুট, জেলা পুলিশ সুপার মিজানুর রহমান পিপিএম, সিভিল সার্জন ডাঃ আহম্মদ হোসেন, সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান খায়রুল হুদা চপল, সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত, সাবেক উপজেলা চেয়ারম্যান অলিউর রহমান বকুল প্রমুখ।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102