মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বীর মুক্তিযোদ্ধা আবু সাঈদের দাফন রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হযরত শাহ জালাল (র.) মাজারে রাজনৈতিক শ্লোগানের নিন্দা ও প্রতিবাদ বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ ট্রলি সেবায় টাকা আদায়ে নিষেধাজ্ঞায় স্বেচ্ছাসেবকদের ক্ষোভে গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল সাউথ ওয়েষ্ট রিজিওনের ইফতার মাহফিল অনুষ্ঠিত সোয়ানসি মৌলভীবাজার এসোসিয়েশনের ইফতার পার্টি অনুষ্ঠিত যশোরে হোটেল থেকে ব্যবসায়ীর মৃতদেহ উদ্ধার সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার তেতুলিয়ায় আমের মুকুলের ঘ্রাণে মধুমাসের আগমনী বার্তা নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ও বাংলা ট্র্যাভেলসের ইফতার মাহফিল অনুষ্ঠিত

জায়েদের হার, নিপুণের জয়

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শনিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২২
  • ২০৩ এই পর্যন্ত দেখেছেন

বিনোদন ডেস্ক: বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের আপিল বোর্ড চিত্র নায়িকা নিপুণ আক্তারকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাধারণ সম্পাদক হিসেবে বিজয়ী ঘোষণা করেছে।

শনিবার (৫ ফেব্রুয়ারি) বিকেল ৫টায় শুরু হওয়া আপিল বোর্ডের মিটিং শেষে নিপুণকে বিজয়ী ঘোষণা করা হয়। আপিল বোর্ডের চেয়ারম্যান সোহানুর রহমান সোহান সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি জানান, নিপুনের অভিযোগে সত্যতা প্রমাণিত হওয়ায় জায়েদ খানের প্রার্থিতা বাতিল করা হয়েছে। একই সঙ্গে  নিপুণ আক্তারকে সাধারণ সম্পাদক হিসেবে বিজয়ী ঘোষণা করেছে। 

উল্লেখ্য, সদ্য অনুষ্ঠিত শিল্পী সমিতির নির্বাচনে ‘ভোট কেনার’ অভিযোগ আনা হয় নবনির্বাচিত সাধারণ সম্পাদক জায়েদ খানের বিরুদ্ধে। এছাড়া বেশকিছু অভিযোগে এই পদ বাতিলের আবেদন করেন পরাজিত প্রার্থী নিপুণ আক্তার। এই পদে পুনরায় নির্বাচনও দাবি করেন এই অভিনেত্রী।

নিপুণের আবেদনের প্রেক্ষিতে জায়েদ খানের পদ বাতিল হবে নাকি তিনিই দায়িত্বে থাকবেন সেই বিষয়ে শনিবার (আজ) বিকেলে এফডিসিতে বৈঠকে বসে আপিল বোর্ড। যেখানে উপস্থিত থাকতে বলা হয়েছিল অভিযোগকারী নিপুণ, অভিযুক্ত জায়েদ খান, চুন্নু, সমিতির নতুন সভাপতি ইলিয়াস কাঞ্চন ও দুই নির্বাচন কমিশনারকে। তবে অভিযোগকারী নিপুণকে আপিল বোর্ডের সভায় উপস্থিত থাকতে দেখা গেলেও শেষ পর্যন্ত পাওয়া যায়নি জায়েদ খান কিংবা চুন্নুকে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102