বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১০:২৪ অপরাহ্ন
শিরোনাম :
প্যারিসে প্রদর্শিত হলো প্রামাণ্যচিত্র ভাসমান জীবন অতিবৃষ্টিতে তলিয়ে গেছে ৪শত হেক্টরের পাকা ফসল মাদকাসক্ত যুবকের ছুরিকাঘাতে পিতার পর বড়ভাইয়ের মৃত্যু প্রেস মিনিস্টার গোলাম মুর্তুজার সাথে বাংলাদেশি-আমেরিকান প্রবাসী কমিউনিটির মতবিনিময় অনুষ্ঠিত ব্রিটিশ নাগরিকত্ব জন‍্য বিয়ে প্রকাশিত ছাত্রীকে শ্লীলতাহানির দায়ে প্রধান শিক্ষক আটক পঞ্চগড়ে বজ্রপাতে এক শ্রমিকের মৃত্যু ফুয়েল কার্ড চেক করার সময় উপজেলা নির্বাহী কর্মকর্তার ওপর হামলা পানি সম্পদ প্রতিমন্ত্রীকে কটাক্ষের দায়ে যুবক আটক স্বপ্না ফিজিওথেরাপি ও হিজামা সেন্টারের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদ

চাকরি নেই ইংল্যান্ডের ক্রিকেট পরিচালকের

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ৩ ফেব্রুয়ারি, ২০২২
  • ১৭২ এই পর্যন্ত দেখেছেন

স্পোর্টস ডেস্ক: চিরপ্রতিদ্বন্দ্বী অস্ট্রেলিয়ায় বিপক্ষে অ্যাশেজের মতো গুরুত্বপূর্ণ সিরিজে হেরে যায় ইংল্যান্ড।

দলের এমন বাজে পারফরম্যান্সের কারণে চাকরি হারালেন ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের (ইসিবি) ক্রিকেট পরিচালক অ্যাশলে জাইলস। 

অন্তর্বর্তীকালীন দায়িত্ব পালন করতে রাজি হয়েছেন সাবেক অধিনায়ক অ্যান্ড্রু স্ট্রাউস।

অস্ট্রেলিয়া সফরে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে ৪-০ ব্যবধানে হেরে যায় জো রুটের নেতৃত্বাধীন ইংল্যান্ড ক্রিকেট দল। 

অ্যাশেজ সিরিজের হার নিয়ে অ্যাশলে জাইলস ও প্রধান কোচ ক্রিস সিলভারউডের প্রতিবেদন নিয়ে গত মঙ্গলবার আলোচনা করে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। সেই সভা থেকেই আসে জাইলসকে ছাঁটাইয়ের সিদ্ধান্ত। পরদিন তা জানান ইসিবির প্রধান নির্বাহী টম হ্যারিসন।

তিনি বলেন, গত তিন বছরে ইংল্যান্ডের ছেলেদের ক্রিকেটে অবদান রাখার জন্য অ্যাশলের প্রতি আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। ক্রিকেটের আঙিনায় তিনি অনেক সম্মানিত একজন এবং ইসিবি ও ইংল্যান্ড ছেলেদের ক্রিকেটে অনেক অবদান রেখেছেন। এই শীতে অ্যাশেজে হতাশাজনক পারফরম্যান্সের পর আমাদের টেস্ট দলকে সাফল্যের পথে ফেরাতে প্রয়োজনীয় সবকিছু ঠিকঠাক করতে হবে।

গত তিন বছর ধরে ইংল্যান্ড দলের পরিচালকের দায়িত্বে ছিলেন জাইলস। পারফরম্যান্সের পাশাপাশি এবার অস্ট্রেলিয়ায় ইংলিশ ক্রিকেটারদের ফিটনেস ও স্বাগতিকদের জয়োৎসবে তাদের কয়েকজনের উপস্থিত নিয়েও ওঠে প্রশ্ন। সব মিলিয়েই হুমকির মুখে ছিল জাইলসের চাকরি।

মার্চে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজে ইংলিশদের পরিচালকের দায়িত্ব থাকবেন সাবেক অধিনায়ক অ্যান্ড্রু স্ট্রাউস।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102