মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন
শিরোনাম :
নিষিদ্ধ হওয়ার মুখে পড়া আওয়ামী লীগ কীভাবে ফিরবে? হাই ভোল্টেজ তারে বিদ্যুতায়িত হয়ে মেকানিকের মর্মান্তিক মৃত্যু সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশনের উদ্যোগে কৃতী শিক্ষার্থী সম্মাননা অনু‌ষ্ঠিত যানজট নিরসনে ফুটপাাত দখলমুক্ত অভিযান অনুষ্ঠিত দৈনিক আজাদ বাণী পত্রিকার ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত ডেপুটি মেয়র মুজিবুর রহমান ঝুনু’র মৃত‍্যুতে শোক প্রকাশ বঙ্গবন্ধুর আদর্শ ও শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের কর্মী হিসেবে আমৃত্যু কাজ করার প্রত্যয় মানব পাচার করে কোটিপতি রাখাল আজিজ বাংলাবান্ধা দিয়ে ফিরছে নিহত বাংলাদেশির মৃতদেহ কিডনি রোগে আক্রান্ত সাংবাদিক সাজ্জাদের চিকিৎসার জন্য সাহায্য কামনা

এফডিসির এমডি হওয়ার প্রশ্নে যা বললেন নায়ক আলমগীর

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ১ ফেব্রুয়ারি, ২০২২
  • ২১৯ এই পর্যন্ত দেখেছেন

বিনোদন ডেস্ক: বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের (বিএফডিসি) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নুজহাত ইয়াসমিনের পদত্যাগ দাবিতে আন্দোলন করছেন সিনেমা সংশ্লিষ্ট ১৭টি সংগঠনের সদস্যরা।

শিল্পী সমিতির নির্বাচনের দিন পরিচালক-প্রযোজকদের এফডিসিতে প্রবেশ করতে না দেওয়ার ক্ষোভে এমডির কুশপুত্তলিকাও দাহ করেছেন তারা।

নুজহাত ইয়াসমিনের স্থলে এমডি হিসেবে কিংবদন্তি নায়ক আলমগীরকে নিযুক্ত করার ইচ্ছা প্রকাশ করেছেন ১৭ সংগঠনের সদস্যদের অনেকে। 

বিষয়টি জেনেছেন আলমগীর। চলমান উত্তেজনাময় পরিস্থিতিতে এ বিষয়ে নিজের অবস্থান পরিষ্কার করেছেন আলমগীর। জানিয়েছেন, এমডি হওয়ার ইচ্ছা তার নেই।

সোমবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে আলমগীর বলেন, ‘আমি চলচ্চিত্রের মানুষ। চলচ্চিত্রকে ভালোবাসি। তবে আমি মনে করি এফডিসির এমডি হওয়ার যোগ্যতা আমার নেই৷ এই পদে আসতে চাইলে আরও ৫-৭ বছর আগেই পারতাম।’

চলচ্চিত্রের মানুষেরা এফডিসির এমডি হওয়া উচিত এমন মন্তব্যের বিপরীতে এ অভিনেতা বলেন, ‘অতীতেও তো চলচ্চিত্রের মানুষেরা এফডিসির এমডি হয়েছে। ওয়াসীমুল বারী রাজীব, পীযূষ বন্দ্যোপাধ্যায়রা দায়িত্ব নিয়েছেন৷ তারা কি এফডিসিকে সোনা দিয়ে মুড়িয়ে রেখেছিলেন? আজ দেখুন আমি তাদের সমালোচনা করছি৷ তিন বছর পর আপনারা আমার সমালোচনা করবেন।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102