সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৪৯ অপরাহ্ন

নিউইয়র্ক কনস্যুলেটে মনিরুল ইসলামের যোগদান

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : সোমবার, ৩১ জানুয়ারি, ২০২২
  • ২৩০ এই পর্যন্ত দেখেছেন

হাকিকুল ইসলাম খোকন ,যুক্তরাষ্ট্রঃ নিউইয়র্ক বাংলাদেশ কনস্যুলেট জেনারেল অফিসে কনসাল জেনারেল হিসেবে যোগদান করেছেন মনিরুল ইসলাম। গত ২০ জানুয়ারী তিনি নতুন কনসাল জেনারেল হিসেবে যোগদান করেন। নিউইয়র্ক বাংলাদেশ কনস্যুলেটে যোগদানের আগে তিনি তুরস্কের ইস্তাম্বুলের বাংলাদেশ কনসুলেটে কনসাল জেনারেল হিসেবে কর্মরত ছিলেন। মনিরুল ইসলাম নিউইয়র্কের সাবেক কনসাল জেনারেল সাদিয়া ফয়জুন্নেসার স্থলাভিষিক্ত হলেন। সাদিয়া ফয়জুন্নেসা রাষ্ট্রদূত হিসাবে পদোন্নতি পেয়ে গত বছর ব্রাজিলে যোগদান করেন। মনিরুল ইসলাম নিউইয়র্ক কনস্যুলেট অফিসে বাংলাদেশ সরকারের ষোলতম কনসাল জেনারেল।

সংশ্লিষ্ট সূত্র জানায়, কূটনীতিক মনিরুল ইসলামের জন্ম মাদারীপুর জেলায়। শিক্ষাগত জীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসী বিভাগ থেকে অনার্স ও মাস্টার্সে প্রথম শ্রেণীতে প্রথম স্থান অর্জন করেন। শিক্ষাজীবন সমাপ্ত করার পর কিছু দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসী বিভাগে শিক্ষকতাও করেন মনিরুল ইসলাম। পরবর্তীতে তিনি ২০০১ সালে ২০তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে পররাষ্ট্র মন্ত্রালয়ে সহকারী সচিব হিসাবে যোগদান করেন। ইতোপূর্বে ইস্তাম্বুল ছাড়াও তিনি দেশের বাইরে জাপান ও নয়া দিল্লী দুতাবাসে দায়িত্ব পালন করেছেন। ২০১৭ সালে ইস্তাম্বুলে যোগদানের আগে মনিরুল ইসলাম ঢাকায় পররাষ্ট্র মন্ত্রালয়ে ইকোনোমিক এ্যফেয়ার্সের মহাপরিচালক হিসাবেও দায়িত্ব পালন করেন।

দায়িত্ব গ্রহণের পর কনসাল জেনারেল মনিরুল ইসলাম পেশাগত দায়িত্ব পালনে কমিউনিটির সকল শ্রেণী-পেশার মানুষের সহযোগিতা কামনা করেছেন।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102