মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন

তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাতে সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশীপ নেতৃবৃন্দ

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শনিবার, ২৯ জানুয়ারি, ২০২২
  • ৩০১ এই পর্যন্ত দেখেছেন

উৎফল বড়ুয়া, সিলেট: গতকাল সি‌লেট-চট্টগ্রাম ফ্রেন্ড‌শীপ ফাউ‌ন্ডেশন এর নেতৃবৃন্দ সংগঠনের পক্ষ থেকে‌ গণপ্রজাতন্ত্রী বাংলা‌দেশ সরকা‌রের মাননীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাসান মাহমুদ এর সা‌থে সিলেট সার্কিট হাউজে এক সৌজন্য স্বাক্ষাতে মিলিত হয়ে তথ্য মন্ত্রীকে ফুলেল শুভেচছা ও অভিনন্দন জানান।

সৌজন্যে সাক্ষাতে মাননীয় মন্ত্রী বলেন, দু’টি পাতার একটি কুঁড়ির হযরত শাহজালাল (রাঃ) পুণ্যভুমি সিলেটের সাথে বানিজ্যিক রাজধানী, বার আউলিয়ার পুণ্যভুমি চট্টগ্রামের কৃষ্টি, সভ্যতা, সংস্কৃতি এবং মানুষের আন্তরিকতার যথেষ্ট মিল বন্ধন রয়েছে। কারণ এক সময় সিলেট চট্টগ্রাম এক বিভাগ ছিল প্রয়োজনের তাগিদে চট্টগ্রাম থেকে সিলেট বিভাগ আলাদা হলেও সিলেট-চট্টগ্রাম’র সেই সেতুবন্ধন এখনো অক্ষুণ্ণ রয়েছে।আজ আমার খুবই আনন্দ লাগছে সিলেটের মাটিতে এসে দেখতে পেলাম মানবতার সেবায় নিবেদিত সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশন সিলেট- চট্টগ্রামের মধ্যে সেই সেতুবন্ধন, সৌভ্রাতৃত্ব, মিলবন্ধন অক্ষুন্ন রেখে চলেছে। এসময় ফাউন্ডেশনের নেতৃবৃন্দ মাননীয় মন্ত্রী মহোদয়কে মানবিক ফাউন্ডেশনের আদর্শ উদ্দেশ্যে তু্লে ধরেন এবং মানবিক কাজে সার্বিক সহযোগিতা করার আহ্বান জানান।

সাক্ষাতকালে উপস্থিত ছিলেন সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আহবায়ক শহিদুল ইসলাম, যুগ্ম আহবায়ক উৎফল বড়ুয়া, দিলু বড়ুয়া, ইঞ্জিনিয়ার পলাশ বড়ুয়া, ইঞ্জিনিয়ার রানা বড়ুয়া,শাহীন আহমেদ, মৃনাল কান্তি দাস, রমা দত্ত, সদস্য আব্দু্ল কাদির, রবিউল আউয়াল,জসিম উদ্দিন, হাদিউল ইসলাম শাহারিয়ার, সীমান্ত বড়ুয়া জয় প্রমুখ।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102