বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:৫১ অপরাহ্ন

ডিজেএফবির সভাপতি হামিদ সম্পাদক শাহীন

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শুক্রবার, ২৮ জানুয়ারি, ২০২২
  • ১৯৭ এই পর্যন্ত দেখেছেন

সচিবালয় প্রতিনিধি: পরিকল্পনা মন্ত্রণালয়ে কর্মরত সাংবাদিকদের সংগঠন ডেভেলপমেন্ট জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশের (ডিজেএফবি) সভাপতি নির্বাচিত হয়েছেন যুগান্তরের প্রতিবেদক হামিদ-উজ-জামান। এছাড়াও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন বণিক বার্তার উপ-নগর সম্পাদক সাহানোয়ার সাইদ শাহীন।

শুক্রবার (২৮ জানুয়ারি) নির্বাচনের মাধ্যমে সংগঠনটির ১১ সদস্যবিশিষ্ট কার্যনিবাহী নতুন কমিটি গঠিত হয়।

নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন শেয়ার বিজের মাসুম বিল্লাহ, যুগ্ম-সম্পাদক হয়েছেন জাগোনিউজ২৪.কম এর জ্যেষ্ঠ প্রতিবেদক মফিজুল সাদিক। অন্যান্য পদে যারা নির্বাচিত হয়েছেন- অর্থ সম্পাদক পদে সাইদ রিপন (ঢাকাপোস্ট), দপ্তর সম্পাদক পদে এম আর মাসফি (দৈনিক সময়ের আলো) এবং প্রচার ও গবেষণা সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন হাসিবুল ইসলাম (রাইজিংবিডি.কম)।

শুক্রবার বিকেলে রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এর আগে দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন-২০২২ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। বিশেষ অতিথি ছিলেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম।

নির্বাচনে ৫২ জন সদস্য ভোটাধিকার প্রয়োগ করেন। সর্বোচ্চ ৪৫ ভোট পেয়ে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন শাহীন। সাংগঠনিক সম্পাদক পদে জুবায়ের ফয়সাল (সময় টেলিভিশন), সদস্য পদে মোহাম্মদ জাকারিয়া (বিজনেস পোস্ট), তানজিলা খানম নিঝুম (মোহনা টেলিভিশন) ও সুশান্ত সিনহা (দেশ টিভি) নির্বাচিত হয়েছেন।

এ নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার ছিলেন ইআরএফের সহ-সভাপতি ও এএফপির ব্যুরো চিফ মুহাম্মদ সফিকুল আলম। নির্বাচন কমিশনার ছিলেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাধারণ সম্পাদক নুরুল ইসলাম হাসিব ও বিডি নিউজের জ্যেষ্ঠ প্রতিবেদক মইনুল হক চৌধুরী।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102