শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন

এশিয়ান গেমস হকি, নির্ভার বাংলাদেশ!

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শুক্রবার, ২৮ জানুয়ারি, ২০২২
  • ২২৬ এই পর্যন্ত দেখেছেন

স্পোর্টস ডেস্ক: ইন্দোনেশিয়ার জাকার্তায় ২০১৮ সালে অনুষ্ঠিত এশিয়ান গেমসে খেলেছিল বাংলাদেশ। অবশ্য তার আগে মাসকাটে খেলতে হয়েছিল বাছাই পর্ব। এবার কি বাছাই পর্ব হবে? না হওয়ার সম্ভাবনাই বেশি। কারণ করোনার কারণে অনেক খেলাই হয়নি। তাছাড়া হ্যাংঝু এশিয়ান গেমসের জন্য ইতোমধ্যে সরাসরি খেলোয়াড়দের নাম নিবন্ধন চেয়েছে কর্তৃপক্ষ। 

যার আলোকে খেলোয়াড়দের নাম দিতে বলেছে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনও (বিওএ)। তাছাড়া এশিয়ার র‌্যাংকিংয়ে বাংলাদেশের অবস্থান ১১তম স্থানে। এশিয়াডে দুই গ্রুপে খেলে থাকে ১২টি দল। সেক্ষেত্রে ধরেই নেয়া যায় র‌্যাংকিং অনুযায়ী সরাসরি এশিয়াডে খেলছেন রাসেল মাহমুদ জিমিরা। 

এমন সমীকরণেই এশিয়ান গেমসে সরাসরি বাংলাদেশের খেলার বিষয়টি নিশ্চিত করেছেন ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ। তিনি বলেন, ‘আমরা র‌্যাংকিংয়ে ১২ দলের মধ্যেই রয়েছি। তাছাড়া বাছাই পর্ব হওয়ার সম্ভাবনাও নেই। বিওএ আমাদের কাছে খেলোয়াড়দের নামের তালিকা চেয়েছে গেমসে পাঠানোর জন্য।’ 

তিনি আরও বলেন, ‘খেলোয়াড় নির্বাচনের জন্য আমরা ৩ ফেব্রুয়ারি খেলোয়াড় নির্বাচক কমিটি ও কার্যনির্বাহী কমিটির সভা রয়েছে। ১০ ফেব্রুয়ারির মধ্যে নাম জমা দিতে হবে। এবারের এশিয়াডে ১৮ সদস্যের দল হ্যাংঝুতে যাবে।’ 

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102