বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ডেঙ্গু-চিকনগুনিয়া প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও র‍্যালী অনুষ্ঠিত তেতুলিয়া ইউএনও এর বিরুদ্ধে ১৫ শতাংশ ঘুষ আদায়ের অভিযোগ কালুরঘাট সেতুর কাজ দ্রুত বাস্তবায়‌নে স্মারকলিপি প্রদান সুবিধাবঞ্চিত শিশুদের জন্য রিয়েলমির বিশেষ আয়োজন ‘ঈদের হাসি’ ল্যান্সনায়েক শহীদ গৌছ আলী মেমোরিয়াল ট্রাস্টের উদৌগে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে জমি দখলের চেষ্টায় অভিযোগ স্বাধীনতার মাসে যুদ্ধাপরাধীদের নামে শোক প্রস্তাবে সংসদ কলুষিত বঙ্গবন্ধুর জন্ম না হলে স্বাধীন দেশ পেতাম না —ড.একে আব্দুল মোমেন ডেঙ্গু প্রতিরোধে বিভিন্ন জনসচেতনতামূলক কর্মসূচি পালিত লায়ন্স ক্লাব চিটাগাং কর্ণফুলী এলিট এর উদ্যোগে ইফতার সামগ্রী ও ঈদ উপহার বিতরণ অনুষ্ঠিত

উত্তেজনার মধ্যে ইউক্রেনে গুলিতে নিহত ৫

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ২৭ জানুয়ারি, ২০২২
  • ১৭৩ এই পর্যন্ত দেখেছেন

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনে দেশটির ন্যাশনাল গার্ডের এক সেনার গুলিতে পাঁচ ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার মধ্যরাতে এ ঘটনায় আহত হয়েছেন আরো পাঁচজন।

ইউক্রেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতির বরাতে আল–জাজিরা এসব খবর জানিয়েছে।

মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, দিনিপারো শহরের পিভদেনমাশ মিসাইল কারখানায় বৃহস্পতিবার ভোরে ন্যাশনাল গার্ডের ওই সৈন্য কারখানার নিরাপত্তারক্ষীদের লক্ষ্য করে গুলি ছোড়েন। পরে তিনি ঘটনাস্থল থেকে পালিয়ে যান। এ ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন। আহত আরও পাঁচজন।

এদিকে পালিয়ে যাওয়া সন্দেহভাজন ওই সেনাকে আটক করেছে পুলিশ। তার নাম আরটেম রিয়াবচুক (২১)।

তবে রিয়াবচুক কী উদ্দেশ্যে এ ধরনের ঘটনা ঘটিয়েছেন এখনো তা জানা যায়নি। ঘটনা তদন্তে ন্যাশনাল গার্ডের এক কমান্ডারকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী ডেনিস মনাসটিরসকি বলেন, কিভাবে এমন ঘটনা ঘটল সেটা তদন্তে কমিটি গঠন করা হবে। তাকে দেশ রক্ষা এবং সুরক্ষার জন্য বলা হয়েছে, সহকর্মীদের ওপর গুলি চালাতে বলা হয়নি। আইন অনুযায়ী তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

সাম্প্রতিক সময়ে ইউক্রেন সীমান্তে রাশিয়া ১ লাখেরও বেশি সেনা জড়ো করেছে। যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো আশঙ্কা করছে, ইউক্রেনে আগ্রাসন চালাতেই রাশিয়া এই সেনা সমাবেশ করছে। যদিও রাশিয়া তাদের কোনো আক্রমণের পরিকল্পনা নাকচ করে দিয়েছে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102