শুক্রবার, ০৮ মে ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন

মেক্সিকোয় এক মাসে ৩ সাংবাদিক খুন

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ২৭ জানুয়ারি, ২০২২
  • ২২১ এই পর্যন্ত দেখেছেন

যুক্তরাষ্ট্র অফিস: মেক্সিকোয় আরও এক সাংবাদিক হামলার শিকার হয়েছেন। চলতি মাসে দেশটিতে দুর্বিত্তের হামলায় অন্তত তিন সাংবাদিক নিহত হয়েছেন। খবর আল জাজিরার।

হামলার শিকার হওয়া সাংবাদিক জোসে ইগনাসিও সান্তিয়াগো জানান, স্থানীয় সময় বুধবার মেক্সিকোর দক্ষিণাঞ্চলীয় ওয়াক্সাকা প্রদেশের একটি গ্রামাঞ্চলে মহাসড়কে অস্ত্র নিয়ে একটি গাড়ি থেকে তার ওপর হামলার চেষ্টা হয়েছে।

একটি অনলাইন নিউজ সাইটের পরিচালক সান্তিয়াগো বলেন, তিনি পালাতে সক্ষম হয়েছেন। কারণ, তার সঙ্গে দুজন দেহরক্ষী ছিলেন।

২০১৭ সালে একবার অপহরণের শিকার হয়েছিলেন সান্তিয়াগো। তখন মেক্সিকো সরকারের পক্ষ থেকে তার সুরক্ষায় দুজন নিরাপত্তা রক্ষী দেয়া হয়।

চলতি বছরের শুরু থেকে মেক্সিকোতে সাংবাদিকরা তার ওপর চালানো হামলা-নিপীড়নের বিরুদ্ধে বিক্ষোভ আন্দোলন চালিয়ে যাচ্ছেন।

এ পরিস্থিতির মধ্যে নতুন এ হামলার ঘটনা ঘটলো। তবে হামলায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি সান্তিয়াগোর।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102