শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অবসরে যাচ্ছেন তামিম?

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ২৭ জানুয়ারি, ২০২২
  • ২৩২ এই পর্যন্ত দেখেছেন

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ক্রিকেটের ডামাডোলের মাঝেই দেশের ক্রিকেটাঙ্গনে হট টপিক তামিম ইকবালের টি-টোয়েন্টি ক্যারিয়ার। সর্বশেষ ২০২০ সালের মার্চের পর আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেননি ড্যাশিং এই ওপেনার। সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকেও নিজেকে সরিয়ে নেন তিনি।

তবে এই ফরম্যাট থেকে অবসরের বিষয়ে কোনো কথা বলেননি তামিম। এর মাঝেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন নতুন খবর জানিয়েছেন। তিনি বলেছেন, তামিম ইকবাল তাকে জানিয়েছেন যে তিনি আর আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ফিরতে চান না।

কিন্তু এ বিষয়ে তামিমের নিজের ভাবনা কী? গত কয়েকদিনে এ নিয়ে জল্পনা-কল্পনার অন্ত নেই। বিপিএলে সিলেট সানরাইজার্সের বিপক্ষে ম্যাচে হারের পর সংবাদ সম্মেলনে এলেও, নিজের ক্যারিয়ার নিয়ে কোনো কথা বলেননি তামিম। 

অবশেষে এ বিষয়ে ঘোষণার ইঙ্গিত পাওয়া গেছে তামিমের কাছ থেকে। আজ (বৃহস্পতিবার) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বিকেল সাড়ে ৫টায় অনুশীলন করবে তামিমের দল মিনিস্টার ঢাকা। অনুশীলন শুরুর আগে একটি ঘোষণা দেবেন তামিম- ঢাকার পক্ষ থেকে এমনটাই জানানো হয়েছে।

আনুষ্ঠানিক ঘোষণায় কী বলবেন তামিম সেটিই এখন দেখার। তবে অভ্যন্তরীণ সূত্রে জানা গেছে, আগামী ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত টি-টোয়েন্টি ক্রিকেট থেকে বিশ্রাম নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তামিম। আজ সেটিরই ঘোষণা দেবেন তিনি।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102