বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন

আবারো বন ও পরিবেশমন্ত্রী মো.শাহাব উদ্দিন করোনায় আক্রান্ত

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ২৭ জানুয়ারি, ২০২২
  • ২৫৯ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন করোনা ভাইরাস এ আক্রান্ত হয়েছেন।


মন্ত্রীর কোভিড-১৯ এর উপসর্গ থাকায় বুধবার রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) নমুনা দেয়া হয়। আজ রিপোর্ট করোনা পজিটিভ বলে জানানো হয়।


মন্ত্রী উপসর্গ নিয়ে নিজ সরকারি বাসায় আইসোলেশনে রয়েছেন। তিনি রোগ মুক্তির জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।


উল্লেখ্য, মন্ত্রী এর আগে প্রথম দফায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২০২০ সালের ১২ আগস্ট থেকে ২০ আগস্ট পর্যন্ত সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন পরিবেশমন্ত্রী মো. শাহাব উদ্দিন।

মৌলভীবাজার-১ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য মো. শাহাব উদ্দিন। তিনি এ পর্যন্ত চারবার সংসদ সদস্য হয়েছেন। ২০১৯ সালের ৭ জানুয়ারি তিনি পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী হিসেবে শপথ নেন।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102