বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১১:১২ অপরাহ্ন

ওমিক্রন সংক্রান্ত বিধিনিষেধ তুলে নিলো যুক্তরাজ্য

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ২৭ জানুয়ারি, ২০২২
  • ২৪৫ এই পর্যন্ত দেখেছেন

যুক্তরাজ্য অফিস: যুক্তরাজ্যে করোনার ওমিক্রন ধরনের জন্য যেসব বিধি নিষেধ জারি করেছিল বৃহস্পতিবার থেকে সে সব তুলে নিয়েছে।

গত দু’সপ্তাহে করোনা সংক্রমণ ব্যাপকভাবে কমে যাওয়ায় কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নিয়েছে।

করোনার ওমিক্রন সংক্রমণ বেড়ে যাওয়ায় গত ৮ ডিসেম্বর ব্রিটিশ কর্তৃপক্ষ তথাকথিত প্ল্যান-বি পরিকল্পনা বাস্তবায়ন করে।

এর আওতায় আবদ্ধ সকল জায়গাতে মাস্ক বাধ্যতামূলক এবং নাইটক্লাব ও ফুটবল খেলার মাঠের মতো জায়গাগুলোতে টিকা নেয়ার প্রমাণপত্র দেখাতে হতো।

এখন এসব নিষেধাজ্ঞা তুলে নেয়ায় ব্রিটেনের অনেক নাগরিকই তাদের সন্তুষ্টি প্রকাশ করেছে।

এদিকে নিষেধাজ্ঞা তুলে নেয়া হলেও লন্ডনের গণপরিবহনে মাস্ক পরা বাধ্যতামূলক রয়ে গেছে। তবে মাধ্যমিক স্কুলের ক্লাশরুমে মাস্ক পরার প্রয়োজন হবে না।

এদিকে বিধি নিষেধ তুলে নেয়া হলেও করোনায় আক্রান্তদের অবশ্যই পাঁচদিন আইশোলেশনে থাকতে হবে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102