মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৮:০২ অপরাহ্ন
শিরোনাম :
ডেঙ্গু-চিকনগুনিয়া প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও র‍্যালী অনুষ্ঠিত তেতুলিয়া ইউএনও এর বিরুদ্ধে ১৫ শতাংশ ঘুষ আদায়ের অভিযোগ কালুরঘাট সেতুর কাজ দ্রুত বাস্তবায়‌নে স্মারকলিপি প্রদান সুবিধাবঞ্চিত শিশুদের জন্য রিয়েলমির বিশেষ আয়োজন ‘ঈদের হাসি’ ল্যান্সনায়েক শহীদ গৌছ আলী মেমোরিয়াল ট্রাস্টের উদৌগে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে জমি দখলের চেষ্টায় অভিযোগ স্বাধীনতার মাসে যুদ্ধাপরাধীদের নামে শোক প্রস্তাবে সংসদ কলুষিত বঙ্গবন্ধুর জন্ম না হলে স্বাধীন দেশ পেতাম না —ড.একে আব্দুল মোমেন ডেঙ্গু প্রতিরোধে বিভিন্ন জনসচেতনতামূলক কর্মসূচি পালিত লায়ন্স ক্লাব চিটাগাং কর্ণফুলী এলিট এর উদ্যোগে ইফতার সামগ্রী ও ঈদ উপহার বিতরণ অনুষ্ঠিত

মুসলিম হওয়ায় মন্ত্রিত্ব থেকে বাদ, তদন্তের নির্দেশ বরিস জনসনের

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : সোমবার, ২৪ জানুয়ারি, ২০২২
  • ২৪১ এই পর্যন্ত দেখেছেন

যুক্তরাজ্য অফিস: মুসলিম হওয়ার কারণেই মন্ত্রিত্ব হারাতে হয়েছিল ব্রিটিশ পার্লামেন্টের সদস্য নুসরত ঘানিকে।

প্রধানমন্ত্রী বরিস জনসন মন্ত্রিসভার একটি দপ্তরকে এই অভিযোগ তদন্তের নির্দেশ দিয়েছেন।

কনজারভেটিভ দলের এই এমপি তদন্তকে স্বাগত জানিয়ে বলেছেন, তিনি চেয়েছেন বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হোক।

যদিও ইতোমধ্যে দলের চিফ হুইপ নুসরতের অভিযোগকে ভিত্তিহীন এবং মানহানিকর বলে দাবি করেছেন।

বিবিসির খবরে বলা হয়েছে, মন্ত্রিসভা দপ্তরের তদন্ত প্রধানমন্ত্রী বরিস জনসনের জন্য কঠিন হতে পারে। করোনা বিধিনিষেধের মধ্যে পার্টিতে অংশ নেওয়া নিয়ে ইতোমধ্যে চাপে রয়েছেন তিনি।

যুক্তরাজ্যের সাবেক মন্ত্রী কাশ্মীরি বংশোদ্ভূত নুসরাত ঘানিকে ২০১৮ সালে পরিবহণ দপ্তরের জুনিয়র মন্ত্রী করা হয়েছিল। কিন্তু এক অজ্ঞাত কারণে ২০২০ সালের ফেব্রুয়ারি মাসে তার মন্ত্রিত্ব চলে যায়।

এ বিষয়ে সম্প্রতি গণমাধ্যমে ব্রিটেনের ক্ষমতাসীন পার্টির এমপি নুসরত অভিযোগ করে বলেন, দলের চিপ হুইপ জানিয়েছিলেন, তিনি মুসলিম হওয়ার জন্য সহকর্মীরা অস্বস্তি বোধ করছেন। যে কারণে তার মন্ত্রিত্ব চলে যায়।

তবে এটা নিয়ে নুসরতকে উচ্চবাচ্য না করতে হুঁশিয়ারিও দিয়েছিলেন দলের হুইপ। তাকে বলা হয়েছিল, মন্ত্রিত্ব হারানো নিয়ে বেশি উচ্চবাচ্য করলে দল থেকে বহিষ্কারও করা হবে। শুধু তাই নয়, তার রাজনৈতিক ক্যারিয়ারও ধ্বংসের হুমকি দেওয়া হয়েছিল। দলের চিফ হুইপের এমন হুঁশিয়ারির পর এনিয়ে আর কোনো উচ্চবাচ্য করেননি তিনি।

এদিকে সাবেক মন্ত্রীর অভিযোগ নিয়ে কনজারভেটিভ পার্টির হুইপ মার্ক স্পেন্সার মুখ খুলেছেন। টুইটারে তিনি লেখেন, অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। আমার বিরুদ্ধে যে অভিযোগগুলি আনা হয়েছে, তা মানহানিকর বলে মনে করছি। তাছাড়া আমি কখনই সাবেক মন্ত্রীর বিরুদ্ধে এধরনের শব্দ প্রয়োগ করিনি।

সূত্র: বিবিসি

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102