সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৫০ অপরাহ্ন

অতিরিক্ত আইজিপি পদে ৭ পুলিশ কর্মকর্তার পদোন্নতি

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : রবিবার, ২৩ জানুয়ারি, ২০২২
  • ২১১ এই পর্যন্ত দেখেছেন

ডেস্ক রিপোর্টঃ বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন সাত কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে অতিরিক্ত আইজিপি (গ্রেড-২) পদে পদায়ন করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। পদোন্নতিপ্রাপ্তরা ১২তম ও ১৫তম ব্যাচের কর্মকর্তা।শনিবার (২২ জানুয়ারী) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের যুগ্ম সচিব আনোয়ারুল ইসলাম সরকার স্বাক্ষরিত এক স্মারকে এ পদোন্নতি দেয়া হয়।

১২তম ব্যাচের পদোন্নতিপ্রাপ্তরা হলেন পুলিশ সদরদপ্তরের ডিআইজি আবু হাসান মুহম্মদ তারিক, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) প্রধান ডিআইজি বনজ কুমার মজুমদার ও কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের প্রধান ডিআইজি ড. হাসান উল হায়দার।

১৫তম ব্যাচের পদোন্নতিপ্রাপ্তরা হলেন অতিরিক্ত আইজির চলতি দায়িত্বে থাকা পুলিশের বিশেষ শাখার (এসবি) প্রধান মো. মনিরুল ইসলাম, বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার (বিএমপি) শাহাবুদ্দিন খান, শিল্প পুলিশের প্রধান ডিআইজি মাহবুবুর রহমান, ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি ব্যারিস্টার হারুন অর রশিদ, পুলিশ কমিশনার (বিএমপি) শাহাবুদ্দিন খান, শিল্প পুলিশের প্রধান ডিআইজি মাহবুবুর রহমান।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102