শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন

বিমানের অবিচার: কে এম আবু তাহের চৌধুরী

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শুক্রবার, ২১ জানুয়ারি, ২০২২
  • ২৪১ এই পর্যন্ত দেখেছেন

বিমানের ভাড়া আকাশ চুম্বি
ক্রয় ক্ষমতার বাইরে,
নিজের দেশের এয়ার লাইনের
বিচার কোথায় পাইরে ?

অন্য দেশের এয়ার লাইনের
ভাড়া থাকে কম ,
শান্তির নীড়ের শ্লোগান তুলে
বিমান মারে বোম ।

প্রবাসীদের পকেট কেটে নেয়
ডাইরেক্ট ফ্লাইটের সুযোগে,
সিলেটীদের পাশে নেই যে কেহ
কষ্ট বাড়ে আজ দূর্ভোগে।

সিলেট বিভাগের এত মন্ত্রী
নীরব কেন তারা ?
দুর্নীতিবাজদের শাস্তি দাও
লুটে নিচ্ছে যারা ।

প্রবাসীরা আজ গড়ে তুলুন
শক্ত আন্দোলন ,
বিশ্ব জুড়ে তুলতে আওয়াজ
নেতার প্রয়োজন ।

বিমানের ভাড়া কমাতেই হবে
কোন আপোষ নাই,
সিণ্ডিকেট আজ ভেঙে দিতে
আন্দোলনে যাই ।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102