শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:০২ অপরাহ্ন

সাংবাদিক বকসি ইকবাল আহমদ এর রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শুক্রবার, ২১ জানুয়ারি, ২০২২
  • ২৯৭ এই পর্যন্ত দেখেছেন

জেসমিন মনসুরঃ “দৈনিক বাংলার দিন” পত্রিকার সম্পাদক, মৌলভীবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি, সিনিয়র সাংবাদিক, বিশিষ্ট রাজনীতিবিদ ও সংগঠক বকসি ইকবাল আহমদ এর রোগমুক্তি কামনায় বাংলার দিন কার্যালয়ে মৌলভীবাজার জেলা সাংবাদিক ফোরামের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

২০ জানুয়ারি ( বৃহস্পতিবার) বিকেলে দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন মৌলভীবাজার প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি ও মৌলভীবাজার জেলা সাংবাদিক ফোরামের সম্পাদক নুরুল ইসলাম শেফুল, দৈনিক মৌমাছি কণ্ঠের সম্পাদক শেখ সিরাজুল ইসলাম সিরাজ ,দীপ্ত নিউজের সম্পাদক ও জেলা সাংবাদিক ফোরামের সাংগঠনিক সম্পাদক দুরুদ আহমদ, দৈনিক নবচেতনার জেলা প্রতিনিধি ও জেলা সাংবাদিক ফোরাম এর অর্থ সম্পাদক জাকির হোসেন, এশিয়ান এইজ প্রতিনিধি আতাউর রহমান চৌধুরী,বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম এর জেলা সভাপতি ও দৈনিক মানবকণ্ঠের জেলা প্রতিনিধি বেলাল তালুকদার, মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক বাংলাদেশের খবর এর জেলা প্রতিনিধি শাহনেওয়াজ চৌধুরী সুমন, বাংলাদেশ প্রেসক্লাব মৌলভীবাজার জেলা শাখার সভাপতি রোমান আহমেদ, দৈনিক আমার কাগজ এর জেলা প্রতিনিধি মুক্তাদির হোসেন, দৈনিক বাংলার দিন স্টাফ রিপোর্টার চৌধুরী মোঃ মেরাজ সহ জেলার বিভিন্ন স্তরের সংবাদকর্মী, ব্যবসায়ীবৃন্দ । মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় জামে মসজিদের পেশ ইমাম মাওলানা জয়নুল হক ও হাফিজ মো: ইমরান।


এদিকে বৃটেন থেকে একাটুনা ইউনিয়ন ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ইউকে বিডি টিভির চেয়ারম্যান ও ডেইলি সিলেট এন্ড দৈনিক মৌমাছি কন্ঠের সম্পাদক মন্ডলীর সভাপতি মোহাম্মদ মকিস মনসুর ও ইউ কে বিডি টিভির ম্যানেজিং ডাইরেক্টর ইন্জিনিয়ার খায়রুল আলম লিংকন এক বার্তায় একাটুনা ইউনিয়ন ফাউন্ডেশনের উপদেষ্টা মৌলভীবাজার জেলা সাংবাদিক ফোরামের সভাপতি, সিনিয়র সাংবাদিক,বিশিষ্ট রাজনীতিবিদ, দক্ষ সংগঠক,দৈনিক বাংলার দিন সম্পাদক বকসি ইকবাল আহমদ এর রোগমুক্তি কামনায় সবার নিকট দোয়া চেয়েছেন।

উল্লেখ্য, প্রবীণ সাংবাদিক ইকবাল আহমেদ ১৮ জানুয়ারী ডায়াবেটিস, রক্তচাপ ও শ্বাসকষ্টজনিত রোগে আক্রান্ত হয়ে মৌলভীবাজার ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি হন। তার অবস্থার অবনতি হলে তাকে ১৯ জানুয়ারী রাতে সিলেট ইবনে সিনা হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে ভর্তি করা হয়।
সর্ব শেষ পাওয়া খবরে তার ডায়াবেটিস, রক্তচাপ ও শ্বাসকষ্ট অনেকটাই নিয়ন্ত্রনে রয়েছে বলে জানা গেছে। ২০ জানুয়ারী ২০২২ ইং বিকাল ৫ ঘটকা পর্যন্ত ডাক্তার পর্যবেক্ষণে দেখা যাচ্ছে, গতকালের চেয়ে বর্তমানে উনার অবস্থা উন্নতির দিকে। আশা করা যাচ্ছে আগামী কাল সকালে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে থেকে কেবিনে স্থানান্তর করে পরবর্তী চিকিৎসা দেওয়া হবে ।বকসি ইকবাল আহমদের পরিবারের পক্ষ থেকে ও তার সুস্থতার জন্য সকলের নিকট দোয়া কামনা করা হয়েছে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102