বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
হৃদয়ে শ্রীমঙ্গলের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠিত বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত প্রবাসীদের অর্থায়নে খাদ‍্য সামগ্রী ও ঈদ উপহার বিতরণ অনুষ্ঠিত বীর মুক্তিযোদ্ধা আবু সাঈদের দাফন রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হযরত শাহ জালাল (র.) মাজারে রাজনৈতিক শ্লোগানের নিন্দা ও প্রতিবাদ বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ ট্রলি সেবায় টাকা আদায়ে নিষেধাজ্ঞায় স্বেচ্ছাসেবকদের ক্ষোভে গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল সাউথ ওয়েষ্ট রিজিওনের ইফতার মাহফিল অনুষ্ঠিত সোয়ানসি মৌলভীবাজার এসোসিয়েশনের ইফতার পার্টি অনুষ্ঠিত যশোরে হোটেল থেকে ব্যবসায়ীর মৃতদেহ উদ্ধার

লেখক,ভাষা সৈনিক, মুক্তিযোদ্ধের সংগঠক নূরুল ইসলাম স্মরণে সভা অনুষ্ঠিত

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ১৮ জানুয়ারি, ২০২২
  • ২৬১ এই পর্যন্ত দেখেছেন

বদরুল মনসুর: মুক্তিযোদ্ধের অন্যতম সংগঠক, ভাষা সৈনিক, প্রবাসীর কথা’র লেখক নূরুল ইসলাম স্মরণে গত ১৬ই জানুয়ারি রোববার অনলাইন চ্যানেল ২৬শে টিভিতে চ্যানেলের চেয়ারম্যান বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবীদ আব্দুল আহাদ চৌধুরীর প‍রিচালনায় এক স্মরণে সভা অনুষ্ঠিত হয়েছে।

স্মরণ সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ সরকারের মানণীয় পররাষ্ট্রমন্ত্রী এ কে এম আব্দুল মোমিন এম পি ও বিশেষ অতিথি বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাবেক ছাত্রনেতা সফিউল আলম চৌধুরী নাদেল, যুক্তরাজ‍্য আওয়ামী লীগের সভাপতি প্রবীণ রাজনীতিবিদ সুলতান মাহমুদ শরীফ, সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সাবেক এমপি শফিকুর রহমান চৌধুরী, যুক্তরাজ‍্য আওয়ামী লীগনেতা, বীর মুক্তিযোদ্ধা দেওয়ান গৌস সুলতান, ইউকে বিডি টিভি র চেয়ারম্যান সাবেক ছাত্রনেতা মোহাম্মদ মকিস মনসুর, যুক্তরাজ‍্য বঙ্গবন্ধু পরিষদের সাধারন সম্পাদক এম আলিমুজ্জান। উপস্থিত ছিলেন মরহুমের বড় মেয়ে মুনজেরিন রশিদ ও ছেলে মারসেলিন ইসলাম।

স্মরণ সভায় বক্তারা বলেন, বিলেতে বাঙালী কমিউনিটির যেখানে সমস্যা ছিল সেখানেই ছিল তাঁর সরব কন্ঠ।প্রবাসী অন্তপ্রাণ নুরুল ইসলাম ব্যারিস্টারি পড়ার জন্য লন্ডন এসেছিলেন। এখানে এসেই আইয়ুব-বিরোধী আন্দোলনে সম্পৃক্ত হন। তখন দেশের শাসন ক্ষমতা পশ্চিমাংশে কুক্ষিগত হয়ে পড়েছিল এবং পূর্ব পাকিস্তানে নানা ভাবে বৈষম্য সৃষ্টি হয়। এই বৈষম্যের অবসান ঘটাতে প্রবাসীরা সোচ্চার হন। নুরুল ইসলাম এই সংগ্রামে অংশ নিয়ে অল্পদিনে ছাত্র ও সুধী মহলে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেন। ১৯৬৩ সালে ‘ন্যাশনাল ফেডারেশন অব পাকিস্তান অ্যাসোসিয়েশন ইন গ্রেট ব্রিটেন’ গঠনের অন্যতম প্রধান ছিলেন। পরের বছর ১৯৬৪ সালে ‘ইস্ট পাকিস্তান হাউস’ প্রতিষ্ঠায়ও তিনি অন্যতম সংগঠক ছিলেন।

তিনি বঙ্গবন্ধুর ঘনিষ্ট সহচর ছিলেন ।ইংরেজী ,বাংলা সহ বিভিন্ন ভাষায় ছিলেন সুপণ্ডিত ।পাকিস্তান সরকার তাঁর পাসপোর্ট সিজ করে ফেলে ।ফলে তিনি বৃটেন আসতে পারেন নি বহু বছর ।অনেক জুলুম ও নির্যাতনের শিকার হয়েছেন ।মুক্তি সংগ্রামের পক্ষে দেশে বিদেশে কাজ করেছেন ’প্রবাসীর কথা ‘ গ্রন্থ পাঠ করলে মরহুমের কর্মময় জীবন ,সারা বিশ্বে বাঙালী মাইগ্রেশনের ইতিহাস ,মুক্তিযুদ্ধের ইতিহাস ও প্রবাসীর অবদান সহ অনেক তথ্য জানা যেতে পারে ।বহুদিন বৃটেনে বাঙালী কমিউনিটির সংগ্রাম ,দু:খ ও অগ্রযাত্রার কাহিনী শুনিয়েছেন ।’ প্রবাসীর কথা ‘ বই লিখতে গিয়ে সীমাহীন ত্যাগ ও কষ্টের কথা বলেছেন ।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102