শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:০১ অপরাহ্ন

দুই বিভাগীয় কমিশনার ও ৫ ডিসি করোনায় আক্রান্ত

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : সোমবার, ১৭ জানুয়ারি, ২০২২
  • ২৪৯ এই পর্যন্ত দেখেছেন

সচিবালয় প্রতিনিধি: জেলা প্রশাসক সম্মেলনের আগে দুই বিভাগীয় কমিশনার এবং পাঁচ জেলা প্রশাসকের করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর এসেছে।

জেলা প্রশাসক সম্মেলনের প্রস্তুতি জানাতে সোমবার সংবাদ সম্মেলনে এসে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ তথ্য জানান।

মঙ্গলবার ওসমানী স্মৃতি মিলনায়তনে তিন দিনের ‍ডিসি সম্মেলনে শুরু হবে।

সচিব বলেন, “জেলা প্রশাসকদের ইতোমধ্যে বলে দেওয়া হয়েছে যে, ডিসি, তার চালক, গানম্যান ও তার সঙ্গে যারা আসবেন; সবার আরটি-পিসিআর টেস্ট করে আসতে হবে।

ইতোমধ্যে দুইজন বিভাগীয় কমিশনার ও পাঁচজন জেলা প্রশাসকের কোভিড পজিটিভ এসেছে।
খন্দকার আনোয়ারুল বলেন, কক্সবাজার, রাজশাহী, পটুয়াখালী, লক্ষীপুর ও চুয়াডাঙ্গার জেলা প্রশাসক করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন। এছাড়া রাজশাহী ও বরিশাল বিভাগের দুই কমিশনারও কোভিডে ভুগছেন।

মন্ত্রিপরিষদ বিভাগের ২৪ জন কর্মকর্তা-কর্মচারীও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

ডিসি সম্মেলনে এর প্রভাব পড়বে কি না জানতে চাইলে তিনি বলেন, “যাদের পরীক্ষায় নেগেটিভ এসেছে, তারাই দায়িত্ব পালন করবেন।

সংক্রমণের যে পরিস্থিতি এখন চলছে, তাতে ডিসি সম্মেলন ভার্চুয়ালি করা যেত কি না, এ প্রশ্নের উত্তরে সচিব বলেন, “পাঁচ দিনের জায়গায় তিন দিন করে দেওয়া হয়েছে। যেসব জেলার ডিসিরা আক্রান্ত হয়েছেন, সেসব জেলার এডিসিরা আসবেন।

ভূমি ব্যবস্থাপনা, কোভিড ম্যানেজমেন্ট, আইনশৃঙ্খলা পরিস্থিতি, স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম জোরদার, দুর্যোগ ব্যবস্থাপনা, সামাজিক নিরাপত্তা, তথ্য ও প্রযুক্তির ব্যবহার, শিক্ষার মান উন্নয়ন ও সম্প্রসারণ, স্বাস্থ্যসেবা ও পরিবার কল্যাণ, পরিবেশ সংরক্ষণের মত বিষয় এবার ডিসি সম্মেলনে আলোচনায় আসবে বলে জানান সচিব।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102