সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন

করোনায় আক্রান্ত অ্যাটর্নি জেনারেল

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : সোমবার, ১৭ জানুয়ারি, ২০২২
  • ২৫৯ এই পর্যন্ত দেখেছেন

আদালত রিপোর্টার: রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আজ সোমবার অ্যাটর্নি জেনারেল নিজেই এনটিভি অনলাইনকে এ তথ্য নিশ্চিত করেন।

এম আমিন উদ্দিন  বলেন, গতকাল করোনা টেস্ট করলে রেজাল্ট পজিটিভ আসে। এখন বাসায় আইসোলেশনে আছি। শারীরিকভাবে সুস্থ আছেন বলেও জানান তিনি।

২০২০ সালের ৮ অক্টোবর রাষ্ট্রপতি আব্দুল হামিদ এ এম আমিন উদ্দিনকে অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেন। তিনি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতির আগে দুই মেয়াদে সাধারণ সম্পাদক ছিলেন। ২০১৯-২০ মেয়াদে তিনি সমিতির সভাপতি ছিলেন।

সর্বশেষ ২০২০-২১ মেয়াদেও এ এম আমিন উদ্দিন সমিতির সভাপতি নির্বাচিত হন। তিনি প্রয়াত অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের জুনিয়র সহকর্মী হিসেবে কাজ করেছেন। তিনি মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় জন্মগ্রহণ করেন।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102