বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন

বাংলাদেশে ফুটবলের নতুন স্প্যানিশ কোচ

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শনিবার, ১৫ জানুয়ারি, ২০২২
  • ২৫৫ এই পর্যন্ত দেখেছেন

স্পোর্টস ডেস্ক: জেমি ডে’কে বিদায় করে দেয়ার পর বাংলাদেশ ফুটবল দলের জন্য আরও দু’জন বিদেশীকে অন্তর্বর্তীকালীন সময়ের জন্য দায়িত্ব দেয়া হয়েছিল। একজন অস্কার ব্রুজোন এবং অন্যজন মারিও লেমস। কিন্তু এই দু’জনের কাউকেই স্থায়ী করতে পারেনি বাংলাদেশ ফুটবল ফেডারেশন।

শেষ পর্যন্ত আরেকজন স্প্যানিশ, হ্যাভিয়ের ফার্নান্দেজ ক্যাবরেরাকে স্থায়ীভাবে জামাল ভূঁইয়াদের কোচ হিসেবে নিয়োগ দিয়েছে বাফুফে। অবশেষে স্প্যানিশ এই কোচ আজ সন্ধ্যার পর বাংলাদেশে এসে পৌঁছেছেন।

বাফুফে থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে, জেদ্দা থেকে সাউদিয়া এয়ারলাইন্সের একটি ফ্লাইটে করে সন্ধ্যায় ঢাকায় এসে পৌঁছান তিনি।

বাংলাদেশে এসে বাংলাদেশ দলের নতুন কোচ বলেন, ‘অবশেষে বাংলাদেশে আসতে পারলাম। আমি খুব খুশি। ফুটবলারদের সঙ্গে দেখা করতে চাই খুব শিগগিরই।’

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102