মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন

‘আমি প্রবাসী’ অ্যাপের উদ্বোধন

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : রবিবার, ৯ মে, ২০২১
  • ৪৫৫ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: বৈদেশিক কর্মসংস্থান সংক্রান্ত সেবা আরো সহজ ও ডিজিটালাইজড করার লক্ষ্যে ‘আমি প্রবাসী’ নামক একটি অ্যাপ চালু করেছে। মুজিববর্ষের উদ্যোগ হিসেবে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং বেসরকারি অ্যাপস নির্মাতা প্রতিষ্ঠানের যৌথ উদ্যোগে অ্যাপটি তৈরি করা হয়েছে।শনিবার অ্যাপটি উদ্বোধন করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ। মন্ত্রণালয়ের সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস।মন্ত্রী ইমরান আহমদ তার বক্তব্যে বলেন, বৈদেশিক কর্মসংস্থানে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে অ্যাপটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এই অ্যাপ ব্যবহার করে প্রবাসী কর্মীরা উপকৃত হবেন।বর্তমান করোনা মহামারীর চ্যালেঞ্জ মোকাবেলা করেই সবাইকে প্রবাসীদের কল্যাণ নিশ্চিত করতে হবে।দেশের অর্থনীতিতে রেমিটেন্সের অবদানের কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, প্রবাসীদের রেমিটেন্সে প্রণোদনার পরিমান ২% থেকে ৪% করার জন্য অর্থমন্ত্রীর কাছে একটি পত্র প্রেরণ করা হয়েছে।মুখ্যসচিব আহমেদ কায়কাউস বলেন, জনশক্তি রপ্তানি বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ খাত। দেশের অর্থনীতি ও উন্নয়নে প্রবাসীদের রেমিটেন্সের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। তবে প্রবাসীদের রেমিটেন্স যেন ভালভাবে ব্যয় হয়, সেদিকে লক্ষ্য রাখা প্রয়োজন।সচিব আহমেদ মুনিরুছ সালেহীন বলেন, বিদেশ গমনেচ্ছু কর্মীদের বিদ্যমান ডাটা ব্যাংকে অন্তর্ভুক্তির জন্য ব্যবহারকারীগণ এই অ্যাপটিকে একটি ঐচ্ছিক চ্যানেল হিসেবে ব্যবহার করতে পারবেন। এর ফলে বিএমইটি’র বিদ্যমান সুবিধার পাশাপাশি ব্যবহারকারীগণ ঘরে বসেই নিজস্ব স্মার্টফোন থেকে বিএমইটি’র ডাটা ব্যাংকে অন্তর্ভুক্তির সুবিধা পাবেন।অ্যাপ সম্পর্কে সংশ্লিষ্টরা জানান, অ্যাপসের সবগুলি সেবা প্রবাসীদের মাঝে ছড়িয়ে দিতে পারলে বৈদেশিক কর্মসংস্থানে প্রতারণা, মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য এবং উচ্চ অভিবাসন ব্যয় অনেকাংশে হ্রাস পাবে। এছাড়াও প্রবাসীদের প্রত্যাশা পূরণে অ্যাপটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102