শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁওয়ে ইয়াবাসহ যুবক আটক দেশ রক্ষায় প্রগতিশীল সাংবাদিকদের ভুমিকা গুরুত্বপূর্ণ -মহিবুল হাসান চৌধুরী আহলে সুন্নাত এর কার্যক্রম বাস্তবায়নের আহ্বান শিক্ষিকার ওপর হামলাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত বিমানের সিলেট-ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট চালু হচ্ছে সোমবার ঠাকুরগাঁওয়ে শিশু ধর্ষকের যাবজ্জীবন কারাদণ্ড সেনাবাহিনীর পক্ষ থেকে ক্রীড়া সামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠিত ৩২ বছরের শিক্ষকতা জীবন থেকে অবসরে প্রধান শিক্ষক জহির আলী লন্ডনে চতুর্দশ বাংলাদেশ বইমেলা ও সাংষ্কৃতিক উৎসব অনুষ্ঠিত লন্ডনে এস৯ ফিল্মস টেপ বল ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

নবিজী (সা.) যে ৪ আমল কখনো ছাড়তেন না

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ১৩ জানুয়ারি, ২০২২
  • ২৬৯ এই পর্যন্ত দেখেছেন

ইউকেবিডি ডেস্ক: নবিজী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পুরো জীবনই ছিল আমলে ভরপুর। এক কথায় বলতে গেলে তাঁর জীবনের সব কাজই কল্যাণ ও নেয়ামতে ভরপুর আমল। তিনি নিয়মিত ৪টি আমল করতেন। কখনো এ আমলগুলো ছাড়তেন না। ৪টি আমলের মধ্যে একটি প্রতিদিনের নিয়মিত আমল। একটি প্রত্যেক মাসের নিয়মিত পালন করতেন। আর দুটি নির্ধারিত দুই মাসে পালন করতেন। নবিজী নিয়মিত আমলগুলো কী?

নবিজী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যে ৪টি আমল নিয়মিত করতেন, তা কখনো ছাড়তেন না; তাহলো-

১. প্রতিদিন ফজরের আগে দুই রাকাত সুন্নাত নামাজ পড়া।

২. প্রত্যেক আরবি মাসের মধ্যবর্তী ৩দিন (আইয়ামে বিজের) রোজা রাখা।

৩. প্রতি বছর মহররম মাসে ১০ তারিখ ‘আশুরার রোজা’ রাখা।

৪. প্রত্যেক হিজরি বছরের শেষ মাস জিলহজের প্রথম দশকের রোজা রাখা। (মুসনাদে আহমাদ)

সুতরাং মুমিন মুসলমানের উচিত, প্রতিদিন ফজরের সুন্নাত নামাজ আদায় করা। কেননা নবিজী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কখনো ফজরের সুন্নাত এবং বিতরের নামাজ ছাড়তেন না। প্রতি আরবি মাসের ১৩, ১৪ ও ১৫ তারিখ আইয়ামে বিজের রোজা রাখা। মহররম মাসে আশুরার রোজা রাখা এবং জিলহজ মাসের প্রথম দশক রোজা রাখা।

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে উল্লেখিত ৪টি আমল যথাযথভাবে আদায় করে সুন্নাতের অনুসরণ ও অনুকরণে নিজেদের রাঙানোর তাওফিক দান করুন। হাদিসের ওপর যথাযথ আমল করার তাওফিক দান করুন। আমিন।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102