মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ডেঙ্গু-চিকনগুনিয়া প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও র‍্যালী অনুষ্ঠিত তেতুলিয়া ইউএনও এর বিরুদ্ধে ১৫ শতাংশ ঘুষ আদায়ের অভিযোগ কালুরঘাট সেতুর কাজ দ্রুত বাস্তবায়‌নে স্মারকলিপি প্রদান সুবিধাবঞ্চিত শিশুদের জন্য রিয়েলমির বিশেষ আয়োজন ‘ঈদের হাসি’ ল্যান্সনায়েক শহীদ গৌছ আলী মেমোরিয়াল ট্রাস্টের উদৌগে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে জমি দখলের চেষ্টায় অভিযোগ স্বাধীনতার মাসে যুদ্ধাপরাধীদের নামে শোক প্রস্তাবে সংসদ কলুষিত বঙ্গবন্ধুর জন্ম না হলে স্বাধীন দেশ পেতাম না —ড.একে আব্দুল মোমেন ডেঙ্গু প্রতিরোধে বিভিন্ন জনসচেতনতামূলক কর্মসূচি পালিত লায়ন্স ক্লাব চিটাগাং কর্ণফুলী এলিট এর উদ্যোগে ইফতার সামগ্রী ও ঈদ উপহার বিতরণ অনুষ্ঠিত

রিকশা চালকের টাকা ছিনতাই অতঃপর তিন পুলিশ বরখাস্ত

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শনিবার, ৮ মে, ২০২১
  • ২১৬ এই পর্যন্ত দেখেছেন

গাজীপুর প্রতিনিধি:অটো রিকশাচালকের কাছ থেকে টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগে তিন পুলিশ সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। পুলিশ সদর দপ্তরের এআইজি (মি‌ডিয়া এন্ড পাব‌লিক রি‌লেশন্স) মো. সো‌হেল রানা সাময়িক বরখাস্তের বিষয়টি নিশ্চিত করেছেন। এআইজি মো. সো‌হেল রানা বলেন, শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল একটি পোস্টের বিষয়ে বাংলাদেশ পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স উইং এর দৃষ্টি আকর্ষণ করেন সচেতন এক নাগরিক। তিনি জানান, এক অটো রিকশাচালকের সারারাতের আয় ৬০০ টাকা নিয়ে নিয়েছে দায়িত্বরত পুলিশ সদস্য।সো‌হেল রানা বলেন, অভিযোগটি গুরুতর হওয়ায় তাৎক্ষণিকভাবে বার্তাটি সংশ্লিষ্ট ইউনিট কমান্ডারদের পাঠিয়ে অভিযুক্তদের দ্রুত শনাক্ত করে ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করে। সংশ্লিষ্ট সবার সঙ্গে যোগা‌যোগ ক‌রে জানা যায়, উল্লিখিত ঘটনাস্থলে কাছের হাইওয়ে ফাঁড়ির তিন সদস্য দায়িত্বরত ছিলেন। এই ঘটনায় পরবর্তীতে একাধিক জাতীয় পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়।মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স উইংয়ের বার্তার পর গাজীপুর হাইওয়ে রিজিয়নের কমান্ডার আলী আহমদ খান বিষয়টি তদন্তের জন্য তাৎক্ষণিকভাবে একটি তদন্ত কমিটি গঠন করেন। একইসঙ্গে, অভিযুক্ত তিন সদস্যকে তাৎক্ষণিক এক অফিস আদেশে সাময়িক বরখাস্ত করে তাদের হাইওয়ে পুলিশের মাঠ পর্যায়ের কার্যক্রম থেকে অব্যাহতি দিয়ে হাইওয়ে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়। বরখাস্তকালীন সময়ে অভিযুক্ত সদস্যরা পুলিশ লাইন্সে উপস্থিত থেকে নিয়মিত রোল কলে হাজিরা দেবেন এবং এ সময়ে তারা বিধি মোতাবেক কেবল খোরপোশ ভাতা পাবেন। ভুক্তভোগী রিকশাচালককে ইতোমধ্যেই খুঁজে বের করে তার সঙ্গে যোগাযোগ করেছে গঠিত তদন্ত কমিটি। তাকে সব ধরনের সহযোগিতা ও সুষ্ঠু তদন্তের আশ্বাস দেওয়া হয়েছে। সব সাক্ষ্য প্রমাণ, তথ্য উপাত্ত ও প্রাসঙ্গিক বিষয় বিবেচনায় অভিযোগের সত্যতা পাওয়া গেলে অভিযুক্ত সদস্যদের বিরুদ্ধে বিধান অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102