বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
ডেঙ্গু-চিকনগুনিয়া প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও র‍্যালী অনুষ্ঠিত তেতুলিয়া ইউএনও এর বিরুদ্ধে ১৫ শতাংশ ঘুষ আদায়ের অভিযোগ কালুরঘাট সেতুর কাজ দ্রুত বাস্তবায়‌নে স্মারকলিপি প্রদান সুবিধাবঞ্চিত শিশুদের জন্য রিয়েলমির বিশেষ আয়োজন ‘ঈদের হাসি’ ল্যান্সনায়েক শহীদ গৌছ আলী মেমোরিয়াল ট্রাস্টের উদৌগে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে জমি দখলের চেষ্টায় অভিযোগ স্বাধীনতার মাসে যুদ্ধাপরাধীদের নামে শোক প্রস্তাবে সংসদ কলুষিত বঙ্গবন্ধুর জন্ম না হলে স্বাধীন দেশ পেতাম না —ড.একে আব্দুল মোমেন ডেঙ্গু প্রতিরোধে বিভিন্ন জনসচেতনতামূলক কর্মসূচি পালিত লায়ন্স ক্লাব চিটাগাং কর্ণফুলী এলিট এর উদ্যোগে ইফতার সামগ্রী ও ঈদ উপহার বিতরণ অনুষ্ঠিত

অপহৃত স্কুলছাত্রী ঢাকা থেকে উদ্ধার, যুবক গ্রেফতার

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ১৩ জানুয়ারি, ২০২২
  • ২১২ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার, কুলাউড়া: মৌলভীবাজারের কুলাউড়ার বরমচাল উচ্চ বিদ্যালয় ও কলেজের দশম শ্রেণীর এক খাসিয়া স্কুলছাত্রীকে অপহরণের এক মাস পর ঢাকা থেকে উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার ভোরে ঢাকার হাতিরঝিলের একটি বস্তি থেকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের সহায়তায় উদ্ধার করেছে কুলাউড়া থানা পুলিশ। এ ঘটনায় আবুল কালাম (২৬) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। 

গ্রেফতারকৃত আবুল কালাম কুলাউড়া বরমচাল ইউনিয়নের হোসনাবাদ গ্রামের আলাল মিয়ার ছেলে। এর আগে গত বছরের ১২ ডিসেম্বর ওই ছাত্রীকে রাস্তা থেকে জোরপূর্বক তুলে নেয় কালাম। এ ঘটনায় স্কুলছাত্রীর বাবা নাটনী সুটনা বাদী হয়ে কুলাউড়া থানায় অভিযোগ দিলে পুলিশ অভিযান চালিয়ে অপহরণকারীসহ ওই ছাত্রীকে উদ্ধার করে।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় ভুষণ রায় বলেন, অভিযোগ পাওয়ার পর ডিএমপি পুলিশের সহায়তায় কুলাউড়া থানার একদল পুলিশ ঢাকার হাতিরঝিলের একটি বস্তি থেকে অপহরণকারীসহ ওই ছাত্রীকে উদ্ধার করে। পরে অপহরণকারীকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। 

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102