শনিবার, ২৭ জুন ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন

ঠাকুরগাঁওয়ে নব নির্বাচিত ইউপি চেয়ারম্যানদের শপথ গ্রহণ

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ১৩ জানুয়ারি, ২০২২
  • ২৫৬ এই পর্যন্ত দেখেছেন

ঠাকুরগাঁও সংবাদদাতাঃ ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনে নবনির্বাচিত চেয়ারম্যানগণের শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

১৩ জানুয়ারি (বৃহস্পতিবার) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মাহবুবুর রহমান বালিয়াডাঙ্গী উপজেলার নবনির্বাচিত ৮ জন চেয়ারম্যানকে শপথ বাক্য পাঠ করান।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রামকৃষ্ণ বর্মন, বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী অফিসার যোবায়ের হোসেন ও ৮ ইউনিয়নের চেয়ারম্যান ও সাংবাদিক বৃন্দ। শপথ বাক্য পাঠ শেষে জেলা প্রশাসক সকল চেয়ারম্যানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

এর আগে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মাহবুবুর রহমান বলেন, নব নির্বাচিত চেয়ারম্যানগণকে তৃণমূলের জনগণের সাথে সুসম্পর্ক বজায় রেখে সরকারের গৃহিত নানা উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়ন করতে হবে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102