মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন

শিপিং রিপোর্টার্স ফোরামের সভাপতি জেবেল ও সম্পাদক আফরিন

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বুধবার, ১২ জানুয়ারি, ২০২২
  • ২৯৮ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: শিপিং রিপোর্টার্স ফোরাম, বাংলাদেশের (এসআরএফবি) কার্যনির্বাহি কমিটিতে দৈনিক যুগান্তরের কাজী এমাদ উদ্দিন জেবেল সভাপতি ও বিটিভির আফরিন জাহান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। 

বুধবার (১২ জানুয়ারি) রাজধানীর একটি হোটেলে দ্বি-বার্ষিক সাধারণ সভা শেষে নির্বাচনের মাধ্যমে এসআরএফবির ২০২২-২৩ মেয়াদের কার্যনির্বাহী এ কমিটি গঠন করা হয়।

নবনির্বাচিত কমিটিতে সহ-সভাপতি হয়েছেন ফারুক খান (বাংলাদেশ কণ্ঠ), যুগ্ম সাধারণ সম্পাদক গাজী শাহনেওয়াজ (প্রতিদিনের সংবাদ), সাংগঠনিক শফিকুল ইসলাম সবুজ (চ্যানেল২৪), অর্থ সম্পাদক মো. শামছুল ইসলাম (নয়াদিগন্ত), দপ্তর সম্পাদক কাজী মাহফুজুর রহমান শুভ (জনতা) এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক হাবিব রহমান (একাত্তর টিভি)। 

এছাড়া কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন যথাক্রমে তাওহীদুল ইসলাম, রাশেদ আলী, আশীষ কুমার সেন ও রাশিম মোল্লা। নির্বাচন কমিশনার মোস্তফা কাজল, শফিকুল ইসলাম ও কামাল হোসেন তালুকদার নির্বাচনের এই ফল ঘোষণা করেন।

এর আগে সংগঠনের সভাপতি কাজী জেবেলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক তাওহীদুল ইসলাম ও কার্য নির্বাহী সদস্য হরলাল রায় সাগরের পরিচালনায় দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102