শনিবার, ২০ জুন ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনার এর সাক্ষাৎ অনুষ্ঠিত পর্যটনের বিকাশে শুরু হচ্ছে ‘হারমোনি ফেস্টিভ্যাল সিজন ২ বিদ্যুতের প্রিপেইড মিটার রিচার্জে ভোগান্তিতে গ্রাহকরা মহররম মাসের গুরুত্ব ও ফজিলত সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ স্মরণে সভা অনুষ্ঠিত সিলেটে শীঘ্রই চালু হচ্ছে ২৫০ শয্যা হাসপাতাল শ্রীমঙ্গলের উন্নয়নে প্রধানমন্ত্রীর কাছে প্রত্যাশা প্রধানমন্ত্রীর মৌলভীবাজার সফর উপলক্ষে চলছে ব্যাপক প্রস্তুতি স্বাদ, সংস্কৃতি ও সম্প্রীতির মিলনমেলায় বিগ-হালাল ফুড ফেস্টিভ্যাল অনুষ্ঠিত চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকবেলায় বিশ্বমানের উদ্যোক্তা তৈরি করতে হবে— মোঃ আব্দুর রফিক

মৌলভীবাজার পৌর এলাকায় ৪ হাজার ৬২১ জন দরিদ্র মানুষের মাঝে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর দেয়া উপহার বিতরণ

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শনিবার, ৮ মে, ২০২১
  • ২৭৪ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার:মৌলভীবাজার পৌর এলাকার ৪ হাজার ৬২১ জন দরিদ্র মানুষের মাঝে ঈদ উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর দেয়া উপহার নগদ অর্থ বিতরণ।শনিবার (৮ মে) পৌর জনমিলন কেন্দ্রে অস্বচ্ছল দরিদ্র মানুষের মধ্যে নগদ ৪৫০ টাকা করে বিতরণ করে মৌলভীবাজার পৌরসভা। সকাল সাড়ে ১০টা থেকে বিকালে সাড়ে ৪টা পর্যন্ত চলে এ কার্যক্রম।পৌর মেয়র ফজলুর রহমানের সভাপতিত্বে ত্রাণ বিতরণে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি নেছার আহমদ। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান প্রমুখ।এছাড়াও পৌর কাউন্সিলর ফয়ছল আহমদ, আসাদ হোসেন মক্কু, সৈয়দ সেলিম হক, পার্থ সারথি পাল ও সালেহ্ আহমদ পাপ্পু, সংরক্ষিত নারী ওয়ার্ডের কাউন্সিলর জিমি আক্তারসহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীগন উপস্থিত ছিলেন।সকাল সাড়ে ১০টা থেকে বিকালে সাড়ে ৪টা পর্যন্ত পৌর কাউন্সিলর ও কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে দরিদ্র, অসহায়-অস্বচ্ছল মানুষদের মাঝে এই নগদ অর্থ সহায়তা কার্যক্রম সমন্বয় ও তত্ত্বাবধান করেন মেয়র ফজলুর রহমান।করোনাকালে সরকারের পক্ষ থেকে আর্থিক এ সহযোগিতা পেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি ‍কৃতজ্ঞতা জানান অস্বচ্ছল-দরিদ্র মানুষেরা।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102