বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১০:০৩ পূর্বাহ্ন

রাণীশংকৈলে প্রাথমিক শিক্ষকদের সাথে আলোচনা সভা অনুষ্ঠিত

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : সোমবার, ১০ জানুয়ারি, ২০২২
  • ২৬৮ এই পর্যন্ত দেখেছেন

বিজয় রায়, ঠাকুরগাঁওঃ করোনা ভাইরাস এর কারণে জারিকৃত সরকারি নির্দেশনা বাস্তবায়নে শিক্ষা অধিদপ্তরের উদ্দোগ‍্যে ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলার শিক্ষা অফিসার রাহিম উদ্দীনের উপস্হিতিতে ১০ জানুয়ারি (সোমবার) উপজেলার রিসোর্স সেন্টার , বারঘোরিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় , নেকমরদ সরকারী প্রাথমিক বিদ্যালয় ও কাদিহাট সরকারী প্রাথমিক বিদ্যালয় এর হলরুমে সহোদর/কাদিহাট/মীরডাংগী/রাউৎনগর ক্লাস্টার সহ এ উপজেলার সকল প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের সঙ্গে শিক্ষা অফিসারদের ২০২২ইং এর নতুন পাঠ পরিকল্পনা ও ক্লাস রুটিন নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় করোনা ভাইরাস (কোভিড-১৯) মহামারীর কারণ নতুন বছরের ২০২২ইং নতুন পাঠ পরিকল্পনা ও ক্লাস রুটিন সংশোধনের বিস্তারিত আলোচনা ও সরকারি নির্দেশনা নিয়ে বক্তব্য রাখেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার মঞ্জুরুল আলম, ঘনশ্ব্য৷ম, জাহিদ হোসেন ও সীমান্ত বসাক ৷ এ সময় উপস্থিত ছিলেন স্ব স্ব স্কুলের প্রধান শিক্ষকগন  ফরিদা ইয়াসমিন, কুশমত আলী, রুহুল আমিন, আনজুমানারা রুবি, আব্দুল মান্নান, তাহেরা বেগম, রফিকুল ইসলাম, আনিসুর রহমান, হরিলাল, জয়নাল আবেদীন, কামরুজ্জামান, ইকবাল হোসেন, রমজান আলী, আহসান হাবিব, আইয়ুব আলী, রুস্তম আলী, আনোয়ারুল ইসলাম ও ইয়াকুব আলী প্রমুখ৷

উল্লেখ্য যে, নতুন পাঠ পরিকল্পনা ও ক্লাস রুটিন সংশোধনীতে শিক্ষার্থীদের মুখোমুখি শিখন সহ পাঠের উপর বাড়ির কাজের পাশাপাশি রেডিও, টেলিভিশন ও অনলাইনে পাঠ গ্রহনের সুযোগ রাখা হয়েছে৷

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102