

স্টাফ রিপোর্টার: ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আওয়ামী লীগের পক্ষ থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন আওয়ামী লীগের প্রতিনিধি দল।
সোমবার সকাল ১১টায় বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন তারা।
প্রতিনিধি দলে ছিলেন আওয়ামী লীগের সিনিয়র সদস্য আবুল হাসনাত আব্দুল্লাহ্ এমপি, প্রেসিডিয়াম সদস্য কর্ণেল (অব) ফারুক খান এমপি, নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি, এডভোকেট আফজাল হোসেন, শফিউল আলম চৌধুরী নাদেল, অর্থ সম্পাদক ওয়াসিকা আয়েশা খান এমপি, দপ্তর সম্পাদক ব্যারিষ্টার বিপ্লব বড়ুয়া, শিল্প ও বাণিজ্য সম্পাদক মোঃ সিদ্দিকুর রহমান এবং কেন্দ্রীয় সদস্য রেমন্ড আরেং।