মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন

সূচকের উত্থানে বেড়েছে লেনদেন

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : সোমবার, ১০ জানুয়ারি, ২০২২
  • ২৩৩ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার সূচকের উত্থানে শেষ হয়েছে পুঁজিবাজারের লেনদেন। এদিন পুঁজিবাজারের প্রধান সূচক বেড়েছে। সূচকের সাথে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর এবং টাকার পরিমাণে লেনদেনও বেড়েছে।

আজ দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৬১.৫৪ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৯৯৪.১৫ পয়েন্টে দাঁড়িয়েছে। 

ডিএসইতে আজ ১ হাজার ৪৮৭ কোটি ৪৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ২৬ কোটি ৩৭ লাখ টাকা বেশি। আগের দিন লেনদেন হয়েছিল ১ হাজার ৪৬১ কোটি ৮ লাখ টাকার।

ডিএসইতে আজ ৩৭৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১৭৮টির শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। দর কমেছে ১৫৮টি এবং ৪১ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) তে আজ ৪৪ কোটি ৮৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। 

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102