বুধবার, ০৩ জুন ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন

পুলিশ তদন্ত কেন্দ্রে আওয়ামী লীগের হামলা, আহত ৬

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শুক্রবার, ৭ জানুয়ারি, ২০২২
  • ২৪৮ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার, জামালপুর: জামালপুরের সরিষাবাড়ী উপজেলার তারাকান্দি পুলিশ তদন্ত কেন্দ্রে হামলা চালিয়েছে আওয়ামী লীগ নেতাকর্মীরা। এতে তদন্ত কেন্দ্রের ইনচার্জসহ ছয় পুলিশ সদস্য আহত হয়েছেন।

শুক্রবার সকালে উপজেলার তারাকান্দি যমুনা সার কারখানা এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ।

আটককৃতরা হলেন, উপজেলার পোগলদিঘা ইউনিয়নের পাখিমারা গ্রামের মো. আব্দুল মজিদের ছেলে মো. বিদ্যুৎ হোসেন (২০) ও একই ইউনিয়নের কান্দারপাড়া গ্রামের দানেশ মণ্ডলের ছেলে মোর্শেদ (৪০)।

স্থানীয়রা জানান, সাবেক প্রতিমন্ত্রী মুরাদ হাসানের বিরুদ্ধে তার স্ত্রী ধানমন্ডি থানায় জিডি করার পর তারাকান্দি এলাকায় উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রফিকের লোকজন বৃহস্পতিবার রাতভর আতশবাজি উৎসব করে। 

শুক্রবার সকালে যমুনা সার কারখানা এলাকায় আধিপত্য বিস্তার করতে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মহড়া দেন। এতে বাধা দিলে তারা পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায়। এসময় পুলিশ মোর্শেদ নামের একজনকে আটক করে। এতে তারা ক্ষিপ্ত হয়ে তারাকান্দি পুলিশ তদন্ত কেন্দ্রে হামলা চালায়।

এসময় তদন্ত কেন্দ্রের প্রধান ফটক বন্ধ করে দিলে ওপর দিয়ে ইটপাটকেল নিক্ষেপ করে। তদন্ত কেন্দ্রের ইনচার্জ আব্দুল লতিফ, সহকারী উপ-পরিদর্শক (এসআই) শফিউল আলম সোহাগ ও সুলতান মাহমুদ, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মেহেদী হাসান, কনস্টেবল খোকনুজ্জামান ও সোলায়মান আহত হন।

তদন্ত কেন্দ্রের ইনচার্জ আব্দুল লতিফ জানান, একাধিক মামলার আসামি মোর্শেদের নেতৃত্বে ৬০-৭০ জন লোক সকাল থেকে কারখানা এলাকায় দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মহড়া দেয়ার চেষ্টা করে। পুলিশ বাধা দিলে তারা চড়াও হয়। মোর্শেদকে আটক করলে তারা থানায় হামলা চালিয়ে ইটপাটকেল নিক্ষেপ করে।

তিনি আরও জানান, এ ঘটনায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করলেও এখন শান্ত রয়েছে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102