বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
হৃদয়ে শ্রীমঙ্গলের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠিত বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত প্রবাসীদের অর্থায়নে খাদ‍্য সামগ্রী ও ঈদ উপহার বিতরণ অনুষ্ঠিত বীর মুক্তিযোদ্ধা আবু সাঈদের দাফন রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হযরত শাহ জালাল (র.) মাজারে রাজনৈতিক শ্লোগানের নিন্দা ও প্রতিবাদ বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ ট্রলি সেবায় টাকা আদায়ে নিষেধাজ্ঞায় স্বেচ্ছাসেবকদের ক্ষোভে গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল সাউথ ওয়েষ্ট রিজিওনের ইফতার মাহফিল অনুষ্ঠিত সোয়ানসি মৌলভীবাজার এসোসিয়েশনের ইফতার পার্টি অনুষ্ঠিত যশোরে হোটেল থেকে ব্যবসায়ীর মৃতদেহ উদ্ধার

২০২০ সালের নির্বাচন নিয়ে গণতন্ত্রের গলায় ছুরি ধরার অপচেষ্টায় লিপ্ত ছিল ট্রাম্প: বাইডেন

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শুক্রবার, ৭ জানুয়ারি, ২০২২
  • ২৫৯ এই পর্যন্ত দেখেছেন

হাকিকুল ইসলাম খোকন,যুক্তরাষ্ট্রঃ মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০২০ সালের নির্বাচন নিয়ে মিথ্যার জাল ছড়িয়ে দিয়েছিলেন। তার সমর্থকরা আমেরিকার গণতন্ত্রের গলায় ছুরি ধরার চেষ্টা করেছিল।

উল্লেখ্য ২০২০ সালের ৬ জানুয়ারি যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট ভবন ক্যাপিটলে নজিরবিহীন হামলা চালায় তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উগ্র সমর্থকরা। ওই সময় পার্লামেন্টে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের চূড়ান্ত ফলাফল অনুমোদনে যৌথ অধিবেশন চলছিল। হামলাকারীরা ফলাফল অনুমোদনে বাধা দেওয়ার চেষ্টা করেছিল। বৃহস্পতিবার হামলার বর্ষপূর্তিতে ভাষণ দেন প্রেসিডেন্ট জো বাইডেন।

প্রেসিডেন্ট বাইডেন হামলার কথা উল্লেখ করে বলেন, ‘আমাদের ইতিহাসে প্রথমবারের মতো একজন প্রেসিডেন্ট শুধু নির্বাচনে পরাজিতই হননি, তিনি শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর ঠেকানোর চেষ্টা করেছিলেন। এটি সশস্ত্র বিদ্রোহ ছিল। তারা উন্মত্ত হয়ে এখানে এসেছিল এবং আমেরিকার গলায় ছুরি ধরেছিল। আমি কাউকে গণতন্ত্রের গলায় ছুরি দিতে দেব না।’

মুক্ত বিশ্বের নেতা হিসাবে দীর্ঘকাল ধরে নিজেকে উপস্থাপন করছে এমন একটি দেশের আগামী বিপদগুলো তুলে ধরে বাইডেন জানতে চান, ‘আমরা কি এমন একটি জাতি হতে যাচ্ছি যারা রাজনৈতিক সহিংসতাকে আদর্শ হিসাবে গ্রহণ করে? আমরা কি এমন একটি জাতি হতে যাচ্ছি, যেখানে পক্ষপাতদুষ্ট নির্বাচন কর্মকর্তাদের জনগণের আইনি ইচ্ছাকে উল্টে দেওয়ার অনুমতি দেব?

এর বিরুদ্ধে নিজের অবস্থান ব্যাখ্য করে তিনি বলেন, ‘আমরা নিজেদেরকে এই ধরনের জাতি হতে দিতে পারি না।’

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102