বুধবার, ১১ মার্চ ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
হৃদয়ে শ্রীমঙ্গলের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠিত বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত প্রবাসীদের অর্থায়নে খাদ‍্য সামগ্রী ও ঈদ উপহার বিতরণ অনুষ্ঠিত বীর মুক্তিযোদ্ধা আবু সাঈদের দাফন রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হযরত শাহ জালাল (র.) মাজারে রাজনৈতিক শ্লোগানের নিন্দা ও প্রতিবাদ বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ ট্রলি সেবায় টাকা আদায়ে নিষেধাজ্ঞায় স্বেচ্ছাসেবকদের ক্ষোভে গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল সাউথ ওয়েষ্ট রিজিওনের ইফতার মাহফিল অনুষ্ঠিত সোয়ানসি মৌলভীবাজার এসোসিয়েশনের ইফতার পার্টি অনুষ্ঠিত যশোরে হোটেল থেকে ব্যবসায়ীর মৃতদেহ উদ্ধার

আমেরিকা বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি রাশেদ ও সম্পাদক কাশেম

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শুক্রবার, ৭ জানুয়ারি, ২০২২
  • ২৫৩ এই পর্যন্ত দেখেছেন

হাকিকুল ইসলাম খোকন,যুক্তরাষ্ট্রঃ চ্যানেল আই’র যুক্তরাষ্ট্র প্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা রাশেদ আহমেদকে সভাপতি এবং বাংলাদেশ প্রতিদিন উত্তর আমেরিকা সংস্করণের সিনিয়র স্টাফ রিপোর্টার আবুল কাশেমকে সাধারণ সম্পাদক করে ‘আমেরিকা বাংলাদেশ প্রেসক্লাব’ (এবিপিসি) এর ১১ সদস্যের নির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে।

গত ৬ জানুয়ারি (বৃহস্পতিবার) সন্ধ্যায় এবিপিসির জরুরী সাধারণ সভায় সর্বসম্মতভাবে গৃহিত এ সিদ্ধান্ত অনুযায়ী কার্যকরী কমিটির অপর কর্মকর্তারা হলেন : সহ-সভাপতি সাংবাদিক তপন চৌধুরী ও সুব্রত চৌধুরী, অর্থ সম্পাদক-জামান তপন (লেখক-সাংবাদিক), যুগ্ম সাধারণ সম্পাদক-শাহ ফারুকুর রহমান (বিডিইয়র্ক), সাংগঠনিক সম্পাদক-আজিমউদ্দিন অভি (যমুনা টিভি), প্রচার সম্পাদক লেখক-সাংবাদিক শহিদুল্লাহ কায়সার, নির্বাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা লাবলু আনসার (বাংলাদেশ প্রতিদিন), কানু দত্ত (এটিএন বাংলা) এবং লেখক-সাংবাদিক রাজুব ভৌমিক।

উল্লেখ্য, এবিপিসির নির্বাচন ৩১ ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার জন্যে তিন সদস্যের নির্বাচন কমিশন গঠন করা হয়। সেই কমিশন সীমাহীন টালবাহানায় নির্দ্ধারিত সময়ের মধ্যে নির্বাচন অনুষ্ঠানে চরম ব্যর্থতার পরিচয় দেয়ায় নির্বাচন কমিশনের প্রভাবশালী সদস্য পপি চৌধুরী পদত্যাগ করেন। গঠনতন্ত্র অনুযায়ী এই শুন্য পদ পূরনেও কোন পদক্ষেপ না নিয়ে প্রধান নির্বাচন কমিশনার মিশুক সেলিম তার পছন্দের একটি কমিটি ঘোষণা করেছেন গত ১ জানুয়ারি-যা কোনভাবেই গ্রহণযোগ্য এবং গঠনতন্ত্র সম্মত হয়নি। এ নিয়ে সাধারণ সদস্যের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দেয়ায় গত ৩রা জানুয়ারি জরুরী এক সভার ধারাবাহিকতায় ৬ জানুয়ারি ভার্চুয়ালি জরুরী সাধারণ সভায় উপরোক্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এ সময় সদস্য-ফি বার্ষিক ৫০ ডলার পুননির্দ্ধারণ করা হয় এবং কর্মরত সাংবাদিক গণকে যথানিয়মে আবেদনের পরই সদস্য পদ প্রদানের সিদ্ধান্ত হয়। সে আলোকে বিশ্ববাংলা টোয়েন্টিফোর টিভির সিইও আলিম খান আকাশকে পূর্ণাঙ্গ সদস্য হিসেবে গণ্য করা হয়। জরুরী সভায় বস্টন থেকে প্রতাপ চন্দ্রশীল, আটলান্টিক সিটি থেকে সুব্রত তালুকদারও যোগদান করেন। সভায় গৃহিত সিদ্ধান্তের সাথে সহমত পোষণ করেছেন কানেকটিকাট থেকে পপি চৌধুরী ও তপন চৌধুরী। শহিদুল্লাহ কায়সার, জামান তপন, আজিমউদ্দিন অভি এবং আলিম খান আকাশ সহ বেশ কয়েকজন এবিপিসির গঠনতন্ত্র পরিপন্থিভাবে ঘোষিত কথিত কমিটিকে সম্পূর্ণ বেআইনী বলে অভিহিত করেন এবং সংশ্লিষ্ট সকলকে এদের ব্যাপারে বিভ্রান্ত না হবার অনুরোধ জানান। নবগঠিত এই কমিটির পরিধি প্রয়োজনে সম্প্রসারণের সিদ্ধান্তও হয়েছে সাধারণ সভার মধ্যদিয়ে। এছাড়া শীঘ্রই নয়া কমিটির অভিষেক উৎসবের পদক্ষেপ গ্রহণের ব্যাপারেও খোলামেলা আলোচনা হয়েছে এ সভায়।

উল্লেখ্য যে, গত ৫ বছরে এবিপিসির প্রতিটি কর্মসূচিতে বীর মুক্তিযোদ্ধাগণ বিশেষ সম্মানীত অতিথি হিসেবে আমন্ত্রিত হয়েছেন। নতুন কমিটিও সে ধারা অব্যাহত রাখবে বলে আশা করা হয়েছে। রাশেদ আহমেদকে সভাপতি এবং আবুল কাশেমকে সাধারণ সম্পাদক করে ‘আমেরিকা বাংলাদেশ প্রেসক্লাব’ র১১ সদস্যের কমিটিকে অভিনদন জানিয়েছেন আমেরিকান প্রেসক্লাব’ অব বাংলাদেশ অরিজিন এর সভাপতি সিনিয়র সাংবদিক হাকিকুল ইসলাম খোকন ও সাধারন সম্পাদক সাংবাদিক হেলাল মাহমুদ ।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102